মেলবোর্ন টেস্টের তৃতীয় দিন অদ্ভুত এক ঘটনার সাক্ষী হলো। বিচিত্র এক কারণে লাঞ্চের পর খেলা শুরু হতে দেরি হলো। বিরতির পর খেলা শুরু করতে পাকিস্তানের ক্রিকেটাররা ফিল্ডিংয়ের জন্য তৈরি। সঙ্গে অস্ট্রেলিয়ার দুই ব্যাটার ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথও প্রস্তুত।
এমনকি মাঠের দুই আম্পায়ার জোয়েল উইলসন ও মাইকেল গফও বিরতির পর খেলা শুরু করার জন্য প্রস্তুত। সবাই যখন তৈরি, তখন ম্যাচ শুরু হতে কেন দেরি? ফিল্ডার ও ব্যাটাররা কোনো কিছু না জানলেও দুই আম্পায়ার জানলেন লিফটে আটকা পড়েছেন তৃতীয় আম্পায়ার।
এ কারণে নিজের জায়গায় বসতে পারেননি তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ। এমন পরিস্থিতিতে রিজার্ভ আম্পায়ার ফিলিপ গিলেসপিকে তৃতীয় আম্পায়ারের জায়গায় বসতে হয়েছে। এর পরেই খেলা শুরু হয়েছে। ততক্ষণে অবশ্য খেলা শুরু হতে বেশ কিছু মিনিট দেরি হয়ে গেছে।
খেলা দেরি শুরু হওয়ার কারণটা পরে খেলোয়াড়দের জানিয়ে দেন আম্পায়াররা। কিছুক্ষণ পর অবশ্য নিজের জায়গায়ও এসে বসেন তৃতীয় আম্পায়ার ইলিংওয়ার্থ। অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে মুক্তি পাওয়ার পর যখন নিজের চেয়ারে বসেন, তখন তাঁকে হাসতে দেখা যায়।
সে যাই হোক, খেলা শুরু হওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৬৬ রান তুলেছে। ১২০ রানের লিড নিয়েছে স্বাগতিকেরা। ১৬ রানে ব্যাটিংয়ে থাকা স্টিভ স্মিথকে সঙ্গ দিচ্ছেন ৩০ রান করা মিচেল মার্শ। এর আগে ইনিংস শুরু করতে নেমে ১৬ রানে ৪ উইকেট পড়ে অজিদের। উইকেট ভাগাভাগি করে নেন শাহিন শাহ আফ্রিদি ও মির হামজা।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে