
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসান কবে ফিরবেন—এই প্রশ্ন এখন উঠছে হরহামেশাই। বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়ে তাঁর ফেরার কথা শোনা গেলেও বাস্তবে তা হয়নি। এবার বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে নিয়ে সুখবর দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
১৬ মাস ধরে বাংলাদেশ দলে খেলতে না পারলেও সাকিব বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন । আন্তর্জাতিক ক্রিকেট থেকে দীর্ঘ সময় বাইরে থাকা সাকিবকে দেশের ক্রিকেটে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয় ২৪ জানুয়ারি বিসিবির পরিচালনা পর্ষদের সভায়। তাঁর শিগগিরই দেশে ফেরার সুখবর দিয়েছেন একাধিক বিসিবি পরিচালক। এমনকি নিউইয়র্কে কদিন আগে এক ইফতার অনুষ্ঠানেও সাকিব জানিয়েছেন, শিগগিরই দেশে ফিরছেন তিনি। এই কথা বলার সময় তাঁকে বেশ আত্মবিশ্বাসীই দেখা গেছে।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শেষে আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন ফাহিম। সাকিবের দেশে ফেরার ব্যাপারে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘সাকিবকে নিয়ে ইদানীং যেসব কার্যক্রম চলছে, বেশ দ্রুততার সঙ্গে হচ্ছে। আমি যতটুকু দেখছি বা আমি যতটুকু জানি। সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে যে, হয়তো আমরা সামনে কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরে এসেছে।’
পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে সিরিজ নিশ্চিতের পর এক মাসের বিরতি পাচ্ছে বাংলাদেশ। ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত মিরপুর-চট্টগ্রামে হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি। কিউইদের বিপক্ষে কি দেখা যাবে সাকিবকে—এ ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারেননি ফাহিম। সাংবাদিকদের বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘না (নিউজিল্যান্ড সিরিজে সাকিবের ফেরা)। আসার ব্যাপারে আমি আশাবাদী যে যেকোনো সময় হয়তো চলে আসতে পারে। আমি ইতিবাচকভাবেই দেখব। আমি চাইব, সে আসুক। ব্যাপারটা যেন এমন হয় সে দলে থাকলে দলে ভিন্ন এক মাত্রা যোগ করবে।’
২০২৪ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। তখন তিনি জানিয়েছিলেন, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেই বাংলাদেশের হয়ে শেষ টি-টোয়েন্টি তিনি খেলে ফেলেছেন। মিরপুরে টেস্ট খেলে অবসরের কথা জানালেও এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়ে গেছে। তা ছাড়া, তাঁর বয়স এখন ৩৮ বছর।
যদি সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন, তাহলে অনেক ব্যাপার সামনে চলে আসবে বলে জানিয়েছেন ফাহিম। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘তার দলে খেলা বা সে কতদিন খেলবে বা কতটুকু খেলবে বা কোন সংস্করণে খেলবে, সেই বিষয়গুলো আসবে। সেখানে নির্বাচক প্যানেলের ব্যাপার থাকে। সেখানে টিম ম্যানেজমেন্টের ব্যাপার থাকে। তারপর সাকিবের নিজস্ব মতামত থাকবে। ক্রিকেট বোর্ডের মতামত থাকবে। সবকিছু মিলিয়ে সেই সিদ্ধান্ত নিতে হবে আমাদের। তবে সবার আগে হচ্ছে যে দল আগে। দলের স্বার্থটা সবার আগে প্রথমে আমরা দেখব। তারপর অন্য সবকিছু।’
সাকিবকে নিয়ে বিসিবি পরিচালক যতই আশার কথা শোনান, তাঁর দেশে ফেরা অত সহজ নয়। হত্যা মামলা, চেক প্রতারণার মামলাসহ অনেক মামলা রয়েছে। কদিন আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আইনজীবীর মাধ্যমে নিজেদের মামলা লড়ে নিরাপরাধ প্রমাণ করতে পারলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন সাকিব। তা ছাড়া কদিন আগে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিবি) ওয়ানডে ম্যাচে ‘সাকিব, সাকিব’ শ্লোগান দিতে দেখা গেছে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর বেকায়দায় পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। সামাজিক মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের ব্যঙ্গ-বিদ্রূপ তো রয়েছেই, দেশটির সাবেক ক্রিকেটাররাও ধুয়ে দিচ্ছেন শাহিন শাহ আফ্রিদি-সালমান আলী আগা-ফাহিম আশরাফদের। বিদ্রূপকে এখন অন্য মাত্রায় নিয়ে গেছেন কামরান আকমল।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচনে অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের স্বাধীন তদন্তে ৫ সদস্যের কমিটি কদিন আগে গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ক্রীড়া পরিষদের এই তদন্ত কমিটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। এমনকি এই তদন্ত কমিটির কথা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি)
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডেতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই দেখা যায়নি। তবে গতকাল সিরিজ নির্ধারণী ম্যাচে লড়াই হয়েছে সমানে সমানে। টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ। জয় ছাপিয়ে আলোচনায় বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সেই ‘টেকনিক’। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের ডাগআউটে ৪ বছরেরও বেশি সময় ধরে আছেন তিনি। এতটা সৌভাগ্য হয়নি আর কোনো কোচের। হাভিয়ের কাবরেরা তাই নিজেকে আলাদা ভাবতেই পারেন। কিন্তু সময় যত গড়াচ্ছে ততই সমালোচনার মুখে পড়ছেন এই স্প্যানিশ কোচ। দল নির্বাচন থেকে শুরু করে খেলার কৌশল কিছুতেই মন জয় করতে পারছেন না সমর্থকদের।
৬ ঘণ্টা আগে