১২১ রানে প্রথম ইনিংসে অলআউট হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে তারা কি আড়াই শর বেশি রান করতে পারবে?
২৫০-এর বেশি রান করতে পারলে ক্যারিবীয়রা জিতে যাবে, ব্যাপারটা তেমন নয়। লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামানো কিংবা ইনিংস হার এড়ানোর জন্য দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের চাই কমপক্ষে ২৫১ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংস শুরু করে ওয়েস্ট ইন্ডিজ ১৫.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮ রান তুলেছে। স্বাগতিকেরা পিছিয়ে আছে আরও ২৩২ রানে।
ক্যারিবীয় অধিনায়ক-ওপেনার ক্রেগ ব্রাথওয়েটকে (৪) বোল্ড করেছেন ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা জিমি অ্যান্ডারসন। দ্বিতীয় উইকেট হিসেবে ফেরা কার্ক ম্যাকেঞ্জিকে (০) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। ব্যাটিংয়ে আছেন ওপেনার মিকায়েল লুইস (১২) ও অ্যালিক আথানাজে (০)।
এর আগে প্রথম ইনিংসে ৩৭১ রান করে স্বাগতিক ইংল্যান্ড। টেস্টের প্রথম দিনই ক্যারিবীয়দের অল্প রানে গুটিয়ে দিয়ে ৩ উইকেটে ইংল্যান্ড তুলেছিল ১৮৯ রান। লিড নিয়েছিল ৬৮ রানের। আর আজ দ্বিতীয় দিনে অলআউট হওয়ার আগে সেই লিডকে ইংলিশরা উন্নীত করে ২৫১ রানে।
আগের দিন বল হাতে ইংলিশদের নেতৃত্ব দিয়েছিলেন অভিষিক্ত গাস অ্যাটকিনসন; ৪৫ রানে নিয়েছেন ৭ উইকেট। আর গতকাল ব্যাট হাতে নেতৃত্ব দিলেন আরেক অভিষিক্ত জেমি স্মিথ। ৮টি চার ও ২টি ছয়ে ১১৯ বলে খেললেন ৭০ রানের ইনিংস। তবে ইনিংস সর্বোচ্চ রান তার নয়, ওপেনার জ্যাক ক্রলির ৭৬। ১৪টি চারে ৮৯ বলে এই ইনিংস তিনি খেলেছিলেন প্রথম দিনই। দ্বিতীয় দিন ইংল্যান্ডের ভালো একটা লিড নেওয়ার পথে জেমি ছাড়াও অবদান জো রুট (৬৮), হ্যারি ব্রুকের (৫৭)। উইন্ডিজের হয়ে বল হাতে সবচেয়ে সফল জেডেন সিলস; ৭৭ রানে নিয়েছেন ৪ উইকেট।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
১ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে