এক ম্যাচ হাতে রেখেই গতকাল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে ছিলেন না ডেভিড ওয়ার্নার। চোটের কারণে দ্বিতীয় ম্যাচে বিশ্রামে ছিলেন তিনি।
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়ার্নারকে পাবে বলে আশা করছিল অস্ট্রেলিয়া। তবে ‘অ্যাডাক্টরের’ চোট থেকে সুস্থ না হওয়ায় আগামীকালের ম্যাচেও খেলা হচ্ছে না তাঁর। বাঁহাতি ব্যাটারের না থাকার বিষয়টি এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
বড় ধরনের কোনো চোট না বলে বিবৃতিতে জানিয়েছে সিএ। বিবৃতিতে লিখেছে, ‘পুরোপুরি সুস্থ হতে ওয়ার্নারের সংক্ষিপ্ত বিশ্রাম প্রয়োজন। আশা করা হচ্ছে আসন্ন আইপিএল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে তার চোট কোনো প্রভাব ফেলবে না।’
ওয়ার্নারের মতোই তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন ডেভন কনওয়ে। দ্বিতীয় ম্যাচে বাঁহাতের বুড়ো আঙুলে ব্যথা পান নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার। এ জন্য পরে ব্যাটিংয়েও নামেননি তিনি। ধবলধোলাই এড়ানোর ম্যাচে এবার তাঁর মাঠেই নামা হচ্ছে না। তাঁর বদলে আগামীকাল অকল্যান্ডের ইডেন পার্কের ম্যাচের জন্য টিম সেইফার্টকে দলে নিয়েছে নিউজিল্যান্ড।

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৫ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে