বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ শুরুর সময় যত এগিয়ে আসছে, শাহিন শাহ আফ্রিদিকে নিয়েও চলছে আলাপ-আলোচনা। ঘরের মাঠে টেস্ট সিরিজে শাহিনের খেলা নিয়ে বেশ অনিশ্চয়তা রয়েছে। তবে পাকিস্তানের বাঁহাতি পেসারের মনে তা নিয়ে যেন কোনো ভাবনা নেই।
শাহিনের আচরণে কোচ ও পিসিবি বোর্ড কর্মকর্তারা অসন্তুষ্ট—এমন সারমর্মে এ মাসের প্রথম দিকে ‘ক্রিকেট পাকিস্তান’ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এমনকি তাঁর বিরুদ্ধে পিসিবি কঠোর পদক্ষেপ নিতে পারে বলে শোনা গেছে। প্রায় এক মাস ধরে চলমান গুঞ্জন নিয়ে গতকাল প্রশ্ন করা হয় শাহিনকে। করাচিতে সংবাদমাধ্যমকে পাকিস্তানের বাঁহাতি পেসার বলেন, ‘আমি জানি না বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ পড়ব কি না। আমার কাজ হচ্ছে ক্রিকেট খেলা। সেটা সম্মানের সঙ্গে করতে চাই।’
এ বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেন শাহিন। এক সিরিজ পরই আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব হাতছাড়া হয়ে যায় বাবর আজমের কারণে। এ বছরের মার্চে সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব ফিরে পান বাবর। বাবরের নেতৃত্বে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবি হলে তুমুল সমালোচনা শুরু হয়। সেক্ষেত্রে আবার অধিনায়কত্ব ফিরে পাবেন কি না, এমন কিছু জিজ্ঞেস করা হলে তা কৌশলে এড়িয়েছেন শাহিন। পাকিস্তানের বাঁহাতি পেসার বলেন, ‘নেতৃত্ব নিয়ে কখনোই ভাবি না আমি। দেশকে প্রতিনিধিত্ব করাই আমার মূল লক্ষ্য। দলে কোনোরকম নেতিবাচক কিছু ছড়াতে চাই না। সতীর্থরা সবাই আমার বন্ধুর মতো। সব সময় দেশের জন্য লড়াই করতে চাই।’
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মে মাসের শেষে পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ খেলতে যায় ইংল্যান্ড সফরে। হেডিংলিতে এক অনুশীলন সেশনে শাহিন একাধিক নো বল করছিলেন। ব্যাপারটি দেখার পর মোহাম্মদ ইউসুফ যখন কিছু বলেছিলেন, শাহিনের উত্তর ছিল, ‘আমাকে এখন অনুশীলন করতে দিন। কাজের মধ্যে কথা বলবেন না।’ ইউসুফের সঙ্গে ঝগড়ার ব্যাপারে টিম ম্যানেজমেন্ট তৎক্ষণাৎ তিরস্কার করেছিল শাহিনকে। পাকিস্তানের বাঁহাতি পেসার পরে ইউসুফের কাছে ক্ষমা চাইলে ব্যাপারটি আপাতত শেষ হলেও আলোচনা থেমে থাকেনি।
বাংলাদেশ সিরিজে শাহিন বাদ পড়তে পারেন—এই ব্যাপারে পাকিস্তানের লাল বলের কোচ গিলেস্পির কণ্ঠে ছিল ভিন্ন সুর। গিলেস্পি বলেছিলেন, ‘বাংলাদেশ টেস্ট সিরিজ শাহিন মিস করতে পারে। কারণ সে বাবা হতে যাচ্ছে। আমরা তাকে আরও বিশ্রাম দিতে পারব, যদি সে তার স্ত্রীর পাশে সেই পর্যন্ত (বাংলাদেশ সিরিজ) থাকতে চায়।’
২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ৩০ আগস্ট শুরু হচ্ছে দুই দলের দ্বিতীয় টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজটি আইসিসি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে ৩৬.৬৬ শতাংশ সফলতার হার নিয়ে পাঁচে রয়েছে পাকিস্তান। আট নম্বরে থাকা বাংলাদেশের সাফল্যের হার ২৫ শতাংশ।
আরও পড়ুন–

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে