
সিলেট পর্বে শুরুটা মিরপুরের মতো। টস জিতে খুলনাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রংপুর রাইডার্স। যদিও স্কোর বিবেচনায় মিরপুরের দিনের ম্যাচটার চেয়ে সিলেট ভিন্ন। মোহাম্মদ নাওয়াজের ফিফটি, এভিন লুইসের তাণ্ডব ও দাসুন শানাকার কার্যকরী ইনিংসে ১৬০ রান করেছে আগে ব্যাটিং করা খুলনা।
মিরপুরে দিনের কোনো ম্যাচে ১৫০ রান ছাড়িয়ে যেতে পারেনি। প্রত্যাশা অনুযায়ী সিলেটেই রান উৎসবের ইঙ্গিত মিলছে প্রথম ম্যাচ ইনিংস থেকেই। যদিও শুরুটা ভালো হয়নি খুলনার। দ্বিতীয় ওভারেই শেখ মেহেদী হাসানের বলে ফেরেন ওপেনার এনামুল হক বিজয়। গত ম্যাচে দারুণ এক ফিফটি করলেও আজ ফিরলেন রানের খাতা খোলার আগেই। বিপরীতে খেলেছেন সাতটি বল।
এরপর রংপুরের বোলারদের ওপর এভিন লুইসের পাল্টা আক্রমণ। একপ্রান্তে লুইস চার-ছক্কার বৃষ্টি ঝরাচ্ছিলেন, আরেক প্রান্তে আরও দুটি দ্রুত উইকেট হারায় খুলনা। ষষ্ঠ ওভারে ওভারে মাহমুদুল হাসান জয়কেও (৭) ফেরান মেহেদী। তারপর আফিফ হোসেনকে (৪) ফেরান হাসান মাহমুদ। দশম ওভারে লুইস ঝড়ও থামিয়েছেন এই পেসার। ২৫ বলে ৩টি করে চার ও ছক্কায় ২৫ বলে ৩৭ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি ব্যাটার।
৬৪ রানে চার উইকেট হারিয়ে কিছুটা বিপর্যয়ে পড়ে খুলনা। পঞ্চম উইকেটে দাসুন শানাকা ও মোহাম্মদ নওয়াজের ৫৩ বলে ৭৭ রানের দারুণ এক জুটিতে সেই বিপর্যয় সামলে ওঠে তারা। ১৯তম ওভারে এবারও রংপুরকে ব্রেকথ্রু এনে দিয়েছেন হাসান। দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেছেন শানাকাকে। ৩৩ বলে ৪০ রানের কার্যকর এক ইনিংস খেলেছেন লঙ্কান অলরাউন্ডার।
শানাকার মতো এবারের বিপিএলে নিজের শুরুটা রাঙিয়েছেন আরেক অলরাউন্ডার নওয়াজও। ৩৪ বলে খেলেছেন ৫৫ রানের অসাধারণ এক ইনিংস। মেরেছেন ৩টি ছক্কা ও ৪টি চার। ৭ রানে আরেক পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ ওয়াসিম ৭ ও হাবিবুর রহমান সোহান ১ রানে অপরাজিত থাকেন। হাসান ২৯ রান দিয়ে ৩টি এবং ২০ রানের বিপরীতে ২টি উইকেট নিয়েছেন মেহেদী।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে