নিউজিল্যান্ডের মাটিতে ম্যাচ জয়ের চক্রপূরণের পর আজ প্রথমবার কোনো সিরিজ জয়ের লক্ষ্যে মাউন্ট মঙ্গানুইয়েতে খেলেতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু সেই সুযোগ পেল না বাংলাদেশ। বেরসিক বৃষ্টি সম্ভাবনাটা নষ্ট করে দিয়েছে।
মাউন্ট মঙ্গানুইয়ে বৃষ্টি না থামায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত ঘোষণা করেছেন মাঠের আম্পায়ার দ্বয়। আজ ম্যাচ শুরু হওয়ার আগ থেকেই অবশ্য বৃষ্টির শঙ্কা ছিল। তবে শুরুতে বেরসিক বৃষ্টি কোনো বাগড়া না দিলেও ম্যাচের ১১ তম ওভারে এসে দিয়েছে। এতে খেলা বন্ধ করতে বাধ্য হয়েছেন আম্পায়ার।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১১ ওভার শেষে ২ উইকেটে ৭২ রান তুলে নিউজিল্যান্ড। ড্যারিল মিচেলের ১৮ রানের বিপরীতে ৯ রানে অপরাজিত ছিলেন গ্লেন ফিলিপস। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করায় শেষ পর্যন্তও দুই ব্যাটারও অপরাজিত থাকলেন। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
এর আগে টসে জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। দলীয় ৯ রানের সময় বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন শরীফুল ইসলাম, ফিন অ্যালেনকে ২ রানে ফিরিয়ে। শুরুতে উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে দ্রুত ঘুরে দাঁড়ায় কিউইরা। দ্বিতীয় উইকেটে ৩৬ বলে ৪৯ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন দুই কিউই ব্যাটার মিচেল ও টিম সেইফার্ট।
শুরুতে উইকেট হারানোয় মিচেল দেখে-শুনে খেললেও সেইফার্ট চড়াও হন বাংলাদেশি বোলারদের ওপর। ২৩ বলে ঝোড়ো ব্যাটিংয়ে দ্রুত ৪৩ রান করেন তিনি। ইনিংসটি সাজান ১ ছক্কা ও ৬ চারে। ফিফটির আগে তাঁকে থামিয়ে অবশ্য বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিলেন তানজিম হাসান সাকিব। কিন্তু ওই ফেরানোতেই ম্যাচ শেষ। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শরীফুল ও তানজিম সাকিব।
ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আজ ইতিহাস গড়ার সুযোগ না পেলেও তৃতীয় টি-টোয়েন্টিতে ঠিকই পাবে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জিতলেই প্রথমবার কোনো সংস্করণে সিরিজ জিতে ঘরে ফিরবে বাংলাদেশ। অন্যথা যদি হেরে যায় তাহলে ২০২২ সালের সফরের মতো ড্রয়ের সান্ত্বনা নিয়ে ফিরবেন নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা। সেবার প্রথম কোনো সংস্করণে দুই টেস্টের সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছিল বাংলাদেশ। এবার সাদা বলের সংস্করণে তেমনি স্বাদ পাবে সফরকারীরা।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
৩৮ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
৩ ঘণ্টা আগে