কামরান আকমল ও মোহাম্মদ আমির-আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। ব্যস্ততা তেমন না থাকায় অস্ট্রেলিয়ায় ঘরোয়া এক টি-টোয়েন্টি লিগ খেলেন তাঁরা। সেদেশেরই এক স্পনসর কোম্পানির বিরুদ্ধে প্রতারণার মামলা করেন এই দুই পাকিস্তানি ক্রিকেটার। সেই মামলার শুনানি হবে আগামীকাল।
২০২২ এর ডিসেম্বরে মেলবোর্নে হয়েছিল অজি ক্রিকেট লিগ (এসিএল)। এই টুর্নামেন্টে পাকিস্তান একাদশের হয়ে খেলেছেন আমির ও আকমল। তাজউইন স্পোর্টস নামে এক কোম্পানির বিরুদ্ধে ফেডারেল কোর্টে মামলা করেন তাঁরা। পাকিস্তানি এই দুই ক্রিকেটারের অভিযোগ, এসিএল ইভেন্টে তাঁদের ছবি এডিট করেছে তাজউইন স্পোর্টস। তাঁদের হাতে ‘তাজউইন স্পোর্টসের’ ব্যাট দেখানো হয়েছে। সেই ছবিগুলো ব্যবহার করে কোম্পানি তাদের ব্যাট বিক্রি করেছে ও শিরোনাম দিয়েছিল ‘প্রাউড তাজ উইনার্স।’ ‘এক্সক্লুসিভ মাইগ্রেশন’ নামে টুর্নামেন্টের আরেক স্পনসরের নাম পাকিস্তানের জার্সি থেকে মুছে দেওয়া হয়েছে।
কোর্টে পাঠানো দলিলে বলা হয়েছে, কামরান ও আমির অনেকবার ছবিগুলো সরানোর জন্য তাজউইন স্পোর্টসকে অনুরোধ করেছিল। ব্যক্তিগতভাবে, এমনকি আইনজীবীর মাধ্যমেও অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাদের ব্যাট হাতে পোজ দেওয়া ছবি রেখে দিয়েছে। এরপর তাজউইন স্পোর্টস নিজেদের টুর্নামেন্টের প্রধান স্পনসর দাবি করে এবং তারা ৪০ হাজার ডলারের ক্রিকেট সামগ্রী পাঠিয়েছিল, যা বাংলাদেশি মুদ্রায় ৪৩ লাখ ২৭ হাজার টাকা। কোম্পানিটি আরও বলে, এসিএলের সঙ্গে মৌখিক চুক্তি করে তারা ছবি ব্যবহার করেছে। কামরান-আমিরের দাবিতে বলা হয়েছে, এসিএল টুর্নামেন্টে তাজউইন স্পোর্টস তিন-চারটা ব্যাট পাঠিয়েছিল। তবে ৩০০০ ডলার (বাংলাদেশি ৩ লাখ ২৫ হাজার টাকা) পরিশোধ করা হয়নি।
এসিএল ফাইনালও খেলেছিল পাকিস্তান একাদশ। ফাইনালে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে গিয়েছিল।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২২ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে