সেপ্টেম্বরে মাঠে গড়ানোর কথা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ। আইপিএলের সূচি তাই ঠিক রাখতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে।
আগামী ২৮ আগস্ট থেকে ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও সেটি শুরু হবে ২৬ আগস্ট। সিপিএলের সূচির কারণে আইপিএলের যেন কোনো ব্যাঘাত না ঘটে, সে বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সিপিএল আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করেছে।
করোনা মহামারিতে বছরের শুরুর দিকে আইপিএল মাঝপথেই স্থগিত হয়েছিল। বিসিসিআই তখন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বাকি ৩১টি ম্যাচ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল। আইপিএলের বাকি অংশে ক্যারিবিয়ান শীর্ষস্থানীয় খেলোয়াড়দের খেলা নিশ্চিত করতে বিসিসিআই তাদের সিপিএলের সময়সূচিতে পরিবর্তন আনার জন্য অনুরোধ করেছিল।
ভারতীয় বোর্ডের অনুরোধে সাড়া দিয়েছে সিপিএল আয়োজক কর্তৃপক্ষ। আগের সূচি অনুযায়ী, ২৮ আগস্ট সিপিএল শুরু হওয়ার কথা থাকলেও সেটি এখন দুই দিন এগিয়ে এনেছে তারা। টুর্নামেন্টের সব ম্যাচ হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে। ২৬ আগস্ট উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও ত্রিনবাগো নাইট রাইডার্স। সেমিফাইনালের ম্যাচ দুটি হবে ১৪ সেপ্টেম্বর এবং ফাইনাল ১৫ সেপ্টেম্বর। আশা করা হচ্ছে সিপিএল শেষ হওয়ার দু–তিন দিন পর থেকেই শুরু হবে আইপিএল।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
৩১ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে