বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে এমনিতেই বেকায়দায় পাকিস্তান। প্রথম টেস্ট হেরে যাওয়ায় সমতায় ফিরতে পাকিস্তানের জয়ের কোনো বিকল্প নেই। এমন গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে স্বাগতিকেরা পাচ্ছে না বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদিকে।
রাওয়ালপিন্ডিতে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট। সিরিজের শেষ টেস্টের আগে আজ ১২ খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই ১২ জনের তালিকাতে নেই শাহিনের নাম। পাকিস্তানের বাঁহাতি পেসারকে না রাখার ব্যাখ্যায় আজ সংবাদ সম্মেলনে লাল বলের কোচ জেসন গিলেস্পি বলেন, ‘শাহিনকে এই ম্যাচে বসিয়ে রাখা হবে। তার সঙ্গে কথা হয়েছিল। সে আমার কথা বুঝতে পেরেছে। সিদ্ধান্তটা নিয়ে প্রশংসা করেছে।’
প্রথম টেস্টের ৪০ ঘণ্টা আগে একাদশ ঘোষণা করেছিল পাকিস্তান। স্বাগতিকেরা এবার অগ্রিম কাজ করবে না এ ব্যাপারে। ম্যাচের আগে ঘোষণা করা হবে একাদশ। গিলেস্পির কথাতেও মিলেছে সেই ইঙ্গিত। সংবাদ সম্মেলনে আজ পাকিস্তানের লাল বলের কোচ বলেছেন, ‘আমরা সেরা সমন্বয় খোঁজার চেষ্টা করছি। এটাই আমাদের নির্দেশনা। যেহেতু আমি আগেই বলেছি, সকালে কন্ডিশন মূল্যায়ন করব এবং বোলিং আক্রমণ নিয়ে সিদ্ধান্ত নেব।’
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট চলার সময়ই বাবা হওয়ার সুসংবাদ পেয়েছেন শাহিন। পাকিস্তানের বাঁহাতি পেসারকে নিয়ে গিলেস্পি বলেন, ‘তার গত দুই সপ্তাহ ভালো গেছে। সে নতুন বাবা হয়েছে। একই সঙ্গে তাকে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ দিচ্ছি।’
সিরিজের দ্বিতীয় টেস্টেও শান মাসুদ অধিনায়ক এবং সৌদ শাকিল থাকছেন সহ–অধিনায়কের দায়িত্বে। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে মোহাম্মদ রিজওয়ানের হাতে। লেগ স্পিনার আবরার আহমেদকে নেওয়া হয়েছে ১২ জনের দলে। পাশাপাশি সালমান আলী আগা খণ্ডকালীন স্পিনারের দায়িত্বে থাকছেন। মোহাম্মদ আলী, খুররম শেহজাদ, নাসিম শাহ ও মির হামজা—এই চার স্বীকৃত পেসার আছেন পাকিস্তানের দ্বিতীয় টেস্টের দলে। হামজা এ বছরের জানুয়ারিতে সবশেষ টেস্ট খেলেছেন। সিডনিতে সেই টেস্টে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১২ সদস্যের পাকিস্তান দল
শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, আবদুল্লাহ শফিক, বাবর আজম, খুররম শেহজাদ, মির হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সাইম আইয়ুব ও সালমান আলী আগা।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে