
বাংলাদেশ দল এসেছে স্মৃতির সেন্ট ভিনসেন্টে। সুপার এইটের আশা উজ্জ্বল করতে বৃহস্পতিবার তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ডাচদের বিপক্ষে বিশ্বকাপে আরেকটি লড়াইয়ের আগে বুধবার বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কথা বললেন দলের বর্তমান পরিস্থিতি নিয়ে।
বিশ্বকাপের শুরু থেকে বোলাররা ভালো করলেও রান নেই ব্যাটারদের ব্যাটে। রানের জন্য আগের দুই ম্যাচে লড়াই করতে হয়েছে সাকিব-শান্তদের। বাংলাদেশ অধিনায়ক মনে করেন, ম্যাচে সবাই ভালো না করলেও যারা ভালো করছেন, তাদের খেলা শেষ করে আসা উচিত। তাঁর ভাষায়, ‘দুই-তিনজন ভালো ব্যাটিং করেছে। লিটন, হৃদয়, রিয়াদ ভাই ভালো টাচে আছে। টি-টোয়েন্টিতে যেদিন যে খেলবে তার শেষ করে আসাটা গুরুত্বপূর্ণ। আমি কখনোই আশা করি না যে সাত ব্যাটার ভালো খেলবে। যে সেট হচ্ছে সে যেন ম্যাচ শেষ করে আসে। অবশ্যই ওপর থেকে শেষ করে আসতে পারলে ভালো।’
বাদ যায়নি সাকিব আল হাসানের বাজে ফর্মের প্রসঙ্গও। ব্যাটে রান নেই। বল হাতেও ব্যর্থ সাকিব। তবে সাকিবের বাজে ফর্ম নিয়ে কথা বলতে আগ্রহী নন শান্ত, ‘সাকিব ভাইয়ের পারফরম্যান্স নিয়ে দলের কেউ চিন্তিত নয়। এটা নিয়ে আমরা কেউ কথা বলতে চাই না। আমরা জানি বছরের পর বছর তিনি কেমন পারফরম্যান্স করেছেন। মানুষ কী প্রত্যাশা করছেন, সেটির চেয়ে গুরুত্বপূর্ণ তিনি কী আশা করছেন। তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন, কঠোর পরিশ্রম করছেন। বলব না যে তিনি ফিরে আসবেন। তিনি ভালো অবস্থাতেই আছেন।’ সাকিবের কি চোখের সমস্যা? এই প্রশ্নে অধিনায়কের উত্তর, ‘চোখের সমস্যা মনে হয় না, সব ঠিকঠাক আছে। অনুশীলনে সবকিছুতেই স্বচ্ছন্দে আছেন। এই সংস্করণে এক–দুই সংস্করণে খারাপ যেতেই পারে। অধিনায়ক হিসেবে বাড়তি চাপ অনুভব করছি না। আমি জানি তিনি নিজেও তেমন কোনো চাপ অনুভব করছেন না। কারণ, অনেক অভিজ্ঞ খেলোয়াড়, খুব ভালোভাবে ফিরে আসবেন।’
নিজেরও রানে ফেরার তাগিদ বোধ করছেন অধিনায়ক, ‘অবশ্যই ব্যাটিং ভালো হয়নি। রান করতে হবে। বাড়তি চাপ অনুভব করছি না। ভালো শুরু পেলে চেষ্টা করব লম্বা করার। অধিনায়ক দেখে এমন নয় যে প্রতিদিনই ভালো খেলতে হবে, এমনও অনুভব করছি না। তবে ব্যাটার হিসেবে দায়িত্ব আছে যে কতটা অবদান রাখতে পারি। আশা করি সামনে ভালো কিছু হবে।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে