প্রথম ম্যাচে হেরে এশিয়া কাপে বাংলাদেশের ভবিষ্যৎ এখনই অনেকটা ‘যদি-কিন্তু’র সামনে। সুপার ফোরে যেতে হলে আগামীকাল লাহোরে আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া বিকল্প উপায় নেই তাদের। আফগানদের বিপক্ষে জিতলেও পরের রাউন্ডে যাওয়ার পথটা মসৃণ হবে না সাকিব আল হাসানদের।
কারণ, বাংলাদেশের পর শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ আছে আফগানিস্তানের। ওই ম্যাচে রশিদ খানরা জিতলে, তখন আবার হিসেব-নিকেশ শুরু হবে নেট রান রেটের। ওই সব হিসেব তো পরে, আগে আফগানিস্তানের বিপক্ষ ম্যাচটাই জিততে হবে বাংলাদেশকে।
তাই আপাতত অন্য কিছু নয়, বাংলাদেশের ভাবনায় শুধু আগামীকাল আফগানদের বিপক্ষে ম্যাচটা ঘিরেই। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহও এটাই বললেন, ‘ (এশিয়া কাপের) ফাইনাল নিয়ে ভাবার আগে আমাদের দ্বিতীয় রাউন্ডে যেতে হবে। এই ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে, আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে কী ঘটেছে। আমরা জানি, এটা অবশ্যই জিততে হবে। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি আগের ম্যাচে। আমরা নিজেদের ঠিকভাবে প্রতিনিধিত্বও করতে পারিনি। আমরা আত্মবিশ্বাসী যে, আমাদের সেরাটা আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারব।’
পাকিস্তানের কন্ডিশন আফগানিস্তানের মতোই। সেখানে আফগানদের কিছুটাও এগিয়ে থাকাও স্বাভাবিক। সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজও জিতেছে তারা। গতকাল আফগানিস্তান কোচ জোনাথান ট্রট তো নিজের দলকে ফেভারিট বলেই দিয়েছেন।
আজ হাথুরুর মতেও ম্যাচটা বাংলাদেশ জন্য চ্যালেঞ্জিং হবে। এর ব্যাখ্যাও দিলেন বাংলাদেশ কোচ, ‘আফগানিস্তানের বোলিং আক্রমণ অন্যতম সেরা। অবশ্যই এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। তবে সম্প্রতি আমরা তাদের বিপক্ষে খেলেছি। ব্যাটাররা সাফল্য পেয়েছে কিছু। এটা নির্ভর করছে ওই দিনে আপনি কীভাবে পারফর্ম করছেন। আমরা ভালোভাবেই জানি কী চ্যালেঞ্জ নিতে হবে আমাদের।’
হাথুরুর ভাবনায় এখন শুধু আফগান ম্যাচ, ‘আমরা বিশ্বকাপ নিয়ে ভাবছি না এই মুহূর্তে। ফোকাস হচ্ছে এশিয়া কাপ খেলা। এই ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ পরের রাউন্ডে যাওয়ার জন্য।’

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৭ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে