
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান তাদের সবগুলো ম্যাচ খেলছে শ্রীলঙ্কাতে। গত নভেম্বরে প্রকাশিত সূচিতে বলা হয়েছিল, গ্রুপ পর্ব এবং সুপার এইটের মতো সেমিফাইনাল কিংবা ফাইনাল ওঠলেও লঙ্কাতেই খেলবে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা।
পাকিস্তানের ম্যাচগুলো নিয়ে আগে থেকেই সবকিছু পরিষ্কার থাকলেও শ্রীলঙ্কার ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে, তখন সে বিষয়ে কিছু জানানো হয়নি। অবশেষে ২০১৪ সালের চ্যাম্পিয়নরা সেমিফাইনালে ওঠলে ম্যাচ কোথায় হবে সে বিষয়ে ব্যাখ্যা দিল আইসিসি। শেষ চারে তাদের ভেন্যু নির্ধারণ নির্ভর করবে একাধিক সমীকরণের ওপর।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৫ মার্চ প্রথম সেমিফাইনাল হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তার আগে শেষ চারের প্রথম ম্যাচটি হবে ৪ মার্চ। তবে ম্যাচটির ভেন্যু এখনো চূড়ান্ত করেনি আইসিসি। প্রথম সেমিফাইনালের জন্য দুটি ভেন্যু ঠিক করে রেখেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা; কলকাতার ইডেন গার্ডেনস এবং কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। পরিস্থিতি বিবেচনায় দুটি ভেন্যুর যেকোনো একটিতে প্রথম সেমিফাইনাল মাঠে গড়াবে।
আইসিসির বিবৃতি অনুযায়ী, পাকিস্তান সেমিফাইনালে ওঠলে প্রথম সেমিফাইনাল হবে কলম্বোতে। যদি সালমান আলী আগার দল সুপার এইট থেকে বাদ পড়ে, কিন্তু শ্রীলঙ্কা সেমিফাইনালে ওঠে, সে ক্ষেত্রে কলম্বোতে খেলবে শ্রীলঙ্কা। এই ভেন্যুতে প্রথম সেমিফাইনাল হওয়ার আরও একটি সমীকরণ আছে। শেষ চারে ভারত-পাকিস্তান মুখোমুখি হলে ম্যাচটি হবে কলম্বোতে।
তবে পাকিস্তান এবং শ্রীলঙ্কার কেউ যদি শেষ আটের বাধা অতিক্রম করতে না পারে তাহলে প্রথম সেমিফাইনাল হবে ইডেন গার্ডেনসে; যথারীতি দ্বিতীয় সেমিফাইনাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হবে। শেষ চারে ওঠলে ওয়াংখেড়ে স্টেডিয়ামেই খেলবে ভারত; কেবলমাত্র প্রতিপক্ষ পাকিস্তান হলে ম্যাচটি কলম্বোতে খেলতে হবে তাদের।

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১২ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১৩ ঘণ্টা আগে