
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং বিতর্ক যেন নিয়মিত এক ইস্যু। ফলে টুর্নামেন্টগুলো বিতর্কিত আম্পায়ারিংয়ের কারণেও হয় প্রশ্নবিদ্ধ। বিভিন্ন সময় মাঠে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় খেলোয়াড়দেরও। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনী ও প্রাইম ব্যাংকের ম্যাচেও দেখ গেল তেমনই এক দৃশ্য।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ১০ম রাউন্ডের ম্যাচে আগে ব্যাটিং পেয়ে নাঈম শেখ ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির সুবাদে বড় সংগ্রহের পথে এগোচ্ছে আবাহনী। কিন্তু নাঈমের সেঞ্চুরির আগে সৃষ্টি হয় আম্পায়ারিং বিতর্কের। উদ্বোধনী জুটিতে এনামুল হক বিজয় ও নাঈম তোলেন ১১০ রান। উইকেট পেতে সংগ্রাম করছিলেন প্রাইম ব্যাংকের বোলাররা।
ইনিংসের ২৮তম ওভারে উইকেটের খোঁজে মরিয়া প্রাইম ব্যাংক বল তুলে দেয় মোহাম্মদ মিঠুনের হাতে। প্রথম বলটাই লাগে নাঈমের প্যাডে। প্রাইম ব্যাংকের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। তখন ৬৪ বলে ৬৯ রানে ব্যাটিং করছিলেন নাঈম। তাতে প্রাইম ব্যাংকের কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন এবং তামিম ইকবালের মধ্যে দেখা দেয় অসন্তোষ।
তামিম খেলোয়াড়দের জড়ো করেন। মনে হচ্ছিল মাঠ ছেড়ে যাওয়ারই ইঙ্গিত দিচ্ছিলেন তিনি! ফলে কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। পরে অন-ফিল্ড আম্পায়ার ও তামিমের মধ্যে কিছু সময় কথা বলতে দেখা যায়। তারপর আবারও খেলা শুরু হয়। শেষ পর্যন্ত ১০৪ বলে ১০৫ রানে রেজাউর রহমান রাজার শিকার হন নাঈম। তাঁর ইনিংসটিতে ছিল ১০টি চার ও ২টি ছয়।
তার আগে বিজয়ের একটি রানআউট নিয়ে বিতর্ক না হলেও ভিডিও চিত্রে দেখা যায়, বক্সে বিজয়ের ব্যাট যাওয়ার আগেই স্টাম্প ভেঙে দেন প্রাইম ব্যাংকের উইকেটরক্ষক। কিন্তু রিভিউ পদ্ধতি না থাকায় সেটি নটআউট থেকে যায়।
নাঈমের পাশাপাশি শান্ত ব্যাট হাতে এবারের ডিপিএলে প্রথম ম্যাচে তুলে নিয়েছেন সেঞ্চুরি। এর আগে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে এক ম্যাচ খেললেও ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি।

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২৮ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে