
মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় তোলপাড় সারা দেশ। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ধর্ষকের শাস্তির দাবিতে চলছে প্রতিবাদ। এই প্রতিবাদে শামিল হলেন দেশের ক্রিকেটাররাও।
সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে রিশাদ হোসেন, শরীফুল ইসলামরা ধর্ষণের বিচারের দাবি করছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে রিশাদ লিখেছেন, ‘নারী মানে কোনো বস্তু নয়, সে একজন মানুষ—সমান অধিকার ও সম্মানের দাবিদার। সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে।সকলের সম্মিলিত প্রচেষ্টায়ই কেবল আমরা একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে পারব, যেখানে নারী ও পুরুষ সমানভাবে শান্তি ও মর্যাদার সাথে বসবাস করতে পারবো।আসুন ধর্ষনের প্রতিবাদে সবাই সোচ্চার হই। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’
রিশাদের মতে প্রতিবাদ না করলে ধর্ষণের মতো ভয়ংকর অপরাধ নিয়মিত ঘটবে। ২২ বছর বয়সী বাংলাদেশের লেগস্পিনার লিখেছেন, ‘ধর্ষণ একটি ভয়ংকর অপরাধ, যা শুধু একজন নারীর জীবন নয়, সমগ্র সমাজকেই আহত করে। আমাদের নীরবতা অপরাধীদের শক্তিশালী করে তোলে। তাই এখনই সময় প্রতিবাদ করার।’
মাগুরার শিশু ধর্ষণ নিয়ে শরীফুল গত রাতে প্রতিবাদ জানিয়েছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এই বাঁহাতি পেসার লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আজকের সমাজে ধর্ষণ একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু একজন নারী বা শিশুর জীবনই নষ্ট করে না, সমগ্র সমাজকে কলঙ্কিত করে। আমাদের সচেতন হতে হবে, প্রতিবাদ করতে হবে এবং ধর্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাতে হবে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।’

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৪ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে