
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে আগেই। কিন্তু যে হতাশাজক পারফরম্যান্স করেছে, তাতে তো আর এত সহজে আলোচনা বন্ধ হবার নয়। এবার কেঁচো খুড়তে কেউটে বেরিয়ে আসার মতো অবস্থা। টুর্নামেন্টে নারী হোটেলকর্মীর সঙ্গে অসদাচরণের কারণে এক পাকিস্তানি ক্রিকেটারের শাস্তির খবর শোনা গেছে।
বিশ্বকাপ চলাকালীন নারী হোটেল কর্মীর সঙ্গে বাজে আচরণের শাস্তি হিসেবে পাকিস্তানি এক ক্রিকেটারকে জরিমানা করা হয়েছে বলে টেলিকম এশিয়া স্পোর্টের এক প্রতিবেদন থেকে জানা গেছে। ক্রিকেটারের নাম গোপন করা হয়েছে। এমনকি কত টাকা জরিমানা গুনতে হবে, সেটাও বলা হয়নি।
পাল্লেকেলেতে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ৫ রানে জিতেও পাকিস্তান সেমিফাইনালের টিকিট কাটত। সুপার এইটের শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচের আগে ক্যান্ডির গোল্ডেন ক্রাউন হোটেলে অবস্থান করছিলেন সালমান আলী আগা, শাদাব খানরা। টেলিকম এশিয়া স্পোর্টের প্রতিবেদনে জানানো হয়েছে, এই হোটেলের এক নারী কর্মীর সঙ্গে অশোভন আচরণ করেছিলেন সেই পাকিস্তানি ক্রিকেটার। যার পরিপ্রেক্ষিতে তাঁকে জরিমানা করা হয়েছে।
বিশ্বকাপে সুপার এইট থেকে বিদায় নেওয়ায় পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগাসহ টুর্নামেন্টের প্রত্যেক ক্রিকেটারকেই ৫০ লাখ পাকিস্তানি রুপি দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় সেটা ২১ লাখ ৭১ হাজার টাকা। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউনের’ পরশু প্রতিবেদন থেকে জানা গেছে এমন খবর। ১৫ ফেব্রুয়ারি ভারতের কাছে ৬১ রানে হারের পরই পিসিবি ক্রিকেটারদের জরিমানার সিদ্ধান্ত নিয়েছে বলে পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে। আর্থিক সুযোগ-সুবিধাও পারফরম্যান্সের ভিত্তিতে পাওয়া যাবে বলে সূত্রের বরাতে জানা গেছে।
সূচি অনুযায়ী ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুরে হওয়ার কথা বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কিন্তু ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা ও ইরানের পাল্টা আক্রমণে মধ্যপ্রাচ্যে অস্থির অবস্থা বিরাজ করছে। পাকিস্তান দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে পাকিস্তানি সংবাদ জিও সুপারের এক প্রতিবেদনে জানা গেছে। সূত্রের বরাতে জানা গেছে, ভ্রমণ নিয়ে অনিশ্চয়তা বা নিরাপত্তাজনিত ঝুঁকি না থাকলেই কেবল পাকিস্তান দল বাংলাদশ সফর করবে। ৮ মার্চ বাংলাদেশে আসার কথা পাকিস্তান দলের।
শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক করে গতকাল পিসিবি বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দল থেকে বাবর আজম, ফখর জামান, সাইম আইয়ুবদের জন্য ক্রিকেটারদের বাদ দেওয়া হয়েছে। উপরন্তু ছয় নতুন ক্রিকেটার নিয়ে বাংলাদেশ সিরিজের দল দিয়েছে পিসিবি। যাঁদের মধ্যে সাহিবজাদা ফারহানের শুধুই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা রয়েছে।

শুরুর দিকে একবার ক্যাচ দিয়েছিলেন সঞ্জু স্যামসন। জফরা আর্চারের বলে মিড অনে ভারতীয় এই ওপেনারের সহজ ক্যাচ ফেলেছিলেন হ্যারি ব্রুক। মুম্বাইয়ে ভারতের বিপক্ষে সেমিফাইনালে হারের পর ইংল্যান্ড অধিনায়ক ব্রুক স্বীকার করে নিলেও ওই ক্যাচ মিসের মাশুল দিতে হয়েছে তাঁদের।
৪ ঘণ্টা আগে
জিততে হলে রেকর্ড গড়েই জিততে হতো ইংল্যান্ডের। এ ক্ষেত্রে ইংলিশদের প্রেরণা ছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ই। ২০১৬ সালে এখানেই দক্ষিণ আফ্রিকার ২৩০ রান চেজ করে জিতেছিলেন ইংলিশরা। চেনা সেই ভেন্যুতেই এবার ২৫৪ রানের লক্ষ্য তাড়া করে ভারতকে ভয় ধরিয়েও দিয়েছিলেন জ্যাকব বেথেল, উইল জ্যাকসরা।
৫ ঘণ্টা আগে
সর্বশেষ ৮ ওয়ানডে ম্যাচের একটিতেও দুই অঙ্ক ছুঁতে পারেননি লিটন। তাঁকে ফেরানোর ব্যাখ্যায় জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন,
৮ ঘণ্টা আগে
খেলোয়াড়ি জীবন শেষে তিনি বিভিন্ন ক্রীড়া সংগঠনের দায়িত্বও পালন করেছেন। তিনি বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সহসভাপতি ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাথলেট কমিশনের চেয়ারম্যান ছিলেন।
৮ ঘণ্টা আগে