
‘দ্য হান্ড্রেডে’র নিলামের এক সপ্তাহ হতে চলল। কিন্তু ভারতীয় মালিকানাধীন দল সানরাইজার্স লিডসকে নিয়ে সমালোচনা যেন থামার নামই নিচ্ছে না। পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদকে নেওয়ায় তোপের মুখে পড়েছে সানরাইজার্স লিডস। ভারতীয় এই মালিকানাধীন দলকে এবার ধুয়ে দিয়েছেন সুনীল গাভাস্কার।
গত বৃহস্পতিবার ‘দ্য হান্ড্রেডের’ নিলাম থেকে ১ লাখ ৯০ হাজার পাউন্ডে আবরারকে কেনে সানরাইজার্স লিডস। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩ কোটি ১০ লাখ টাকা। এই সানরাইজার্স লিডসের সঙ্গে আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদের যোগসূত্র রয়েছে। আবরারকে কেনার পর সামাজিক মাধ্যমে একের পর এক নেতিবাচক মন্তব্য করতে থাকেন নেটিজেনরা। এমনকি সানরাইজার্স লিডসের এক্স হ্যান্ডল স্থগিতও হয়ে গিয়েছিল।
আবরারকে সানরাইজার্স লিডস নেওয়ায় যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তাতে মোটেও অবাক হননি গাভাস্কার। ভারতের মিড ডে পত্রিকায় এক কলামে এই ব্যাটিং কিংবদন্তি লিখেছেন, ‘দ্য হান্ড্রেডে ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজির এক পাকিস্তানি ক্রিকেটারকে নেওয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাতে অবাক হওয়ার কিছু নেই। ২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি মালিকেরা আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের সম্পূর্ণ উপেক্ষা করে আসছেন। একজন পাকিস্তানি খেলোয়াড়কে যে পারিশ্রমিক দেওয়া হয়, তিনি সেটা তার সরকারের কাছে আয়কর হিসেবে দেন। আর সে দেশের সরকার সেই অর্থ দিয়ে অস্ত্রশস্ত্র কেনে—যা পরোক্ষভাবে ভারতীয় সৈনিক ও সাধারণ মানুষের মৃত্যুর কারণ হতে পারে। এ কারণেই ভারতীয় প্রতিষ্ঠানগুলো পাকিস্তানি শিল্পী ও খেলোয়াড়দের নেয় না।’
সানরাইজার্স লিডসের কোচ ড্যানিয়েল ভেট্টরি ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার সম্পর্কের ব্যাপারে না জেনে আবরারকে নিয়েছেন বলে উল্লেখ করেছেন গাভাস্কার। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বলেন, ‘পারিশ্রমিক ভারতীয় কোনো প্রতিষ্ঠান করুক বা সেই প্রতিষ্ঠানের বিদেশি সহযোগী প্রতিষ্ঠান করুক—যদি মালিক ভারতীয় হন, তবে তিনি ভারতীয়দের প্রাণহানির ক্ষেত্রে অবদান রাখছেন। বিষয়টি এতটাই সরল। ‘দ্য হান্ড্রেড’-এর সেই দলের (সানরাইজার্স লিডস) কোচ নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি হয়তো এই সহজ সমীকরণটি বুঝতে পারেনি। সেকারণেই সে হয়তো তার দলে পাকিস্তানি ক্রিকেটার চেয়েছিল। কিন্তু মালিকের তো অবশ্যই পরিস্থিতি সম্পর্কে জানা উচিত ছিল। এটা (আবরারকে কেনা) কি ভারতীয়দের জীবনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ?’
২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী মৌসুমেই খেলেছিলেন ১১ পাকিস্তানি ক্রিকেটার। সে বছরের নভেম্বরে মুম্বাই হামলার পর আইপিএলে পাকিস্তানি ক্রিকেটার নিষিদ্ধ। ভারত-পাকিস্তান রাজনৈতিক বৈরিতার প্রভাব পড়েছে অন্যান্য ক্ষেত্রেও। পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের ভারতীয় ভিসা দেরিতে দেওয়া নিয়ে আলোচনা চলছিল। যদিও পরে সমস্যার সমাধান হয়েছে।
২০২৬ দ্য হান্ড্রেডে দুই পাকিস্তানি ক্রিকেটার সুযোগ পেয়েছেন। আরেক পাকিস্তানি উসমান তারিককে ১ লাখ ৪০ হাজার পাউন্ডে কিনেছে বার্মিংহাম ফিনিক্স। বাংলাদেশি মুদ্রায় তা ২ কোটি ৩০ লাখ টাকা। একই ফ্র্যাঞ্চাইজি মোস্তাফিজুর রহমানকে ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনেছে। এবারই প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হান্ড্রেডে খেলবেন মোস্তাফিজ।

গত নভেম্বরে ২২ বছর পর ভারতকে হারানোর স্বাদ পায় বাংলাদেশ। একমাত্র গোলটি এসেছিল মোরসালিনের পা থেকে। বড় দলের বিপক্ষে গোল করতে মুখিয়ে থাকেন এই মিডফিল্ডার, ‘আমি সব সময় চেষ্টা করি দলের হয়ে খেলার জন্য। তো আমার প্রথম প্রাধান্য থাকবে যে দলকে আগে কীভাবে জেতানো যায়। এরপর যদি সুযোগ আসে অবশ্যই চেষ্টা করব গোল
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেলেও বাংলাদেশ ছাড়াই হয়েছে বিশ্বকাপ। সরকারি সিদ্ধান্তেই ভারতে মূলত বিশ্বকাপ খেলার অনুমতি পায়নি বাংলাদেশ। তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বারবার একই কথা বলেছিলেন। কেন বাংলাদেশ আইসিসির ইভেন্টে খেলার সুযোগ পেল না, সেটার তদন্ত করা হবে বলে জানিয়েছেন
৭ ঘণ্টা আগে
নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজটা তেমন একটা জমছে না। মাউন্ট মঙ্গানুইয়ে পরশু সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুই ইনিংস মিলে ২০০ রানও হয়নি। ভেন্যু বদলে আজ হ্যামিল্টনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড স্কোরবোর্ডে লড়াই করার মতো রান তুলেছে ঠিকই। তবে প্রোটিয়ারা পাত্তাই পায়নি।
৮ ঘণ্টা আগে
চোট নেইমারের পুরোনো শত্রু। বিশ্বকাপ যখন ঘনিয়ে আসছে, তখন তাঁর চোট ব্রাজিলের জন্য ভীষণ দুশ্চিন্তার কারণ। যদিও কোচ কার্লো আনচেলত্তি তাঁকে নিয়ে আশা ছাড়ছেন না।
৯ ঘণ্টা আগে