পাকিস্তানের বিপক্ষে নিজেদের টেস্ট পারফরম্যান্সের ফল এখনো যোগ হয়নি অস্ট্রেলিয়ার খাতায়। আগামীকাল সিডনি টেস্ট শেষ হলে সিরিজ জয়ের ফল পাবে তারা। তবে তার আগেই সুখবর পেয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান রাজারা।
ভারতকে পেছনে ফেলে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত ১-১ ব্যবধানে সিরিজ ড্র করায় ছয় মাস পর আবারও শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে অস্ট্রেলিয়া। এর আগে গত জুনে ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারিয়ে এক নম্বরে ছিল তারা।
শীর্ষে উঠলেও রেটিংয়ে এখনো উন্নতি হয়নি অস্ট্রেলিয়ার। ১১৮ রেটিংই আছে তাদের। তবে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ভারত সিরিজ ড্র করায় তাদের এক পয়েন্ট কমে ১১৭ হয়েছে। অস্ট্রেলিয়া যেহেতু সিডনি টেস্টেও জয়ের পথে রয়েছে সেহেতু পাকিস্তানকে তিন টেস্টের সিরিজে ধবলধোলাই করলে ভালো রেটিংই যোগ হবে প্যাট কামিন্সের দলের নামের পাশে।
ভারতকে পেছনে ফেললেও পয়েন্টে এখনো রোহিত শর্মা-বিরাট কোহলিদের পেছনে আছেন কামিন্স-স্টিভেন স্মিথরা। ভারতের ৩৭৪৬ পয়েন্টের বিপরীতে অস্ট্রেলিয়ার ৩৫৩৪। শীর্ষে ওঠার ক্ষেত্রে অবশ্য পয়েন্টের বিবেচনা রেটিংয়ের পরেই আসে। রেটিং সমান হলে তখন পয়েন্টে যে দল এগিয়ে থাকে সেই শীর্ষে ওঠে।
দুই দলের পরেই ১১৫ রেটিং নিয়ে তিনে রয়েছে ইংল্যান্ড। অন্যদিকে টেস্ট খেলুড়ে ১২ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। সাকিব আল হাসান-নাজমুল হোসেন শান্তদের রেটিং ৫১। বাংলাদেশের পরে ক্রমান্বয়ে জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে