
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে বিতর্ক নতুন নয়। আজ ডিপিএলের প্রথম দিনেই দেখা গেল আম্পায়ারিং বিতর্ক। বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্সের ম্যাচে বিতর্কিত এক আউটের সিদ্ধান্তকে কেন্দ্র করে খেলা প্রায় ২০ মিনিট বন্ধ ছিল।
প্রাইম ব্যাংকের উইকেটরক্ষক-ব্যাটার ইরফান শুক্কুরকে রানআউট দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ হন দলটির কোচ তালহা জুবায়ের, ম্যানেজার দেব চৌধুরী ও অধিনায়ক শুক্কুর। তাঁরা ম্যাচ রেফারি আখতার আহমেদ শিপারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
পরে ম্যাচ সম্প্রচারকারীদের ফুটেজের সহায়তায় দেখা যায়, ইরফান শুক্কুর রান সম্পূর্ণ করেছিলেন। তবে মাঠের আম্পায়ার ফিল্ডিং দলের আবেদনের পর তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত চান। সরাসরি সম্প্রচার থাকলেও কারিগরি সীমাবদ্ধতার কারণে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। তার ওপর ম্যাচটিতে তৃতীয় আম্পায়ার ছিলেন না। ফিল্ড আম্পায়ার এ আই এম মনিরুজ্জামান সন্দেহের ওপর রানআউটের সিদ্ধান্ত দেন। এটা নিয়ে প্রাইম ব্যাংকের কোচ, ম্যানেজার ও অধিনায়ক ক্ষুব্ধ হন।
কোচ তালহা জুবায়ের ম্যাচ রেফারির উদ্দেশে বলেন, ‘এটা কী হলো? আপনি কোথায় নামাচ্ছেন ম্যাচটা? এটা আউট দিলে আরও গলির ক্রিকেট বানিয়ে ফেলবেন! আম্পায়ারের ভুল আমি কেন মেনে নেব?’

ম্যাচ শেষে ম্যাচ রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে কোচ, ম্যানেজার ও অধিনায়ক প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অধিনায়ক শুক্কুরকে শৃঙ্খলাভঙ্গের জন্য ৩ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে প্রাইম ব্যাংক দলীয় সূত্র।

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩০ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে