
বাংলাদেশে আজ উদ্যাপন করা হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল ফিতর। ঈদের সকালে পাজামা-পাঞ্জাবি পরিহিত ব্যক্তিরা একে অপরের সঙ্গে আলিঙ্গন করছেন। একে অপরকে বলছেন, ‘ঈদ মোবারক’। জনসাধারণ থেকে শুরু করে ক্রিকেটাররাও করছেন ঈদ উদ্যাপন। তাসকিন আহমেদ-মাহমুদউল্লাহ রিয়াদরা জানালেন ঈদের শুভেচ্ছা।
তাসকিন এবার ঈদ উদ্যাপন করছেন পরিবারের সঙ্গে। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বাবা ও ছেলের সঙ্গে ছবি পোস্ট করেছেন তাসকিন। বাংলাদেশের তারকা পেসার মোহাম্মদপুরের ঈদগাহে সকালে ঈদের নামাজ পড়েছেন। তাসকিনের ঈদ কেমন কাটছে—ঈদের সকালে জানতে চাইলেন সাংবাদিকেরা। ২৯ বছর বয়সী বাংলাদেশের পেসার বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ। পরিবারের সবার সঙ্গে ঈদ করতে পারছি। এটা অনেক সৌভাগ্য এবং আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ। পরিবারের সঙ্গে ঈদ করা স্পেশাল। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না।
তাসকিনের চাওয়া, ঈদ সবার ভালো কাটুক এবং সবাইকে সৃষ্টিকর্তা সুস্থ রাখুন। বাংলাদেশের তারকা পেসার সাংবাদিকদের বলেন, ‘পরিবারের সঙ্গে ঈদ করা সব সময় স্পেশাল। ছোটবেলার মতো এখনো ঈদগাহে আসি। সবাই দোয়া কইরেন। আল্লাহ সুস্থ রাখুন। সবাই ঈদ উপভোগ করেন। আগামী বছরের ঈদে কে কোথায় থাকেন। সেজন্য বর্তমানটা উপভোগ করা উচিত।’

মোহাম্মদপুরের ঈদগাহে তাসকিনের সঙ্গে এসেছে তাঁর ছেলে তাসফিন। ছেলেকে নিয়ে ঈদগাহে আসা তাসকিনের কাছে বিশেষ কিছু। বাংলাদেশের তারকা পেসার বলেন, ‘এটা আসলে অন্য রকম। চাইব যেন সবাই একসঙ্গে ঈদ করতে পারি। সবাইকে ঈদ মোবারক।’ ঈদের সকালে ভক্তদের সঙ্গে সেলফি তুলেছেন।
ঈদের সকালে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেন মাহমুদউল্লাহ-মিরাজরাও। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘সুন্দর ঈদের সকাল।’মিরাজ ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।’ শরীফুল নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘ঈদ মুবারাক। তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।’

নাজমুল হোসেন শান্তর এবারের ঈদ কেটেছে পরিবার ও শৈশবের বন্ধুদের সঙ্গে। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে ছবি পোস্ট করে শান্ত লিখেছেন, ‘শৈশবের বন্ধুদের সঙ্গে ভালো সময় কেটেছে। আমাদের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক। আপনাদের হৃদয় ভালোবাসা ও শান্তিতে পূর্ণ হোক,এই শুভকামনা।’ আর তামিম ইকবালও গতকাল ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে