
বাংলাদেশের ক্রিকেটে এক্সপ্রেস পেসারের নাম বললে দুজন আসবেন—তাসকিন আহমেদ ও নাহিদ রানা। তাসকিন আহমেদ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে এখনো খেলতে নামেননি। চ্যাম্পিয়নস ট্রফির পর লম্বা বিশ্রাম শেষে কাল অনুশীলন শুরু করেছেন। এরই মধ্যে তরুণ গতিময় বোলার নাহিদ রানা আবাহনীর হয়ে একটি ম্যাচ খেলেছেন। পরের ম্যাচে অবশ্য তিনি বিশ্রাম পেয়েছেন।
বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে নাহিদ রানা টানা ম্যাচ খেলায় তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছিল। ডিপিএলে নাহিদ রানাকে নিয়মিত না খেলিয়ে বিশ্রাম দিয়ে খেলানোর চিন্তা আবাহনী টিম ম্যানেজমেন্টের।
ঢাকা প্রিমিয়ার লিগের পর দেশে ও দেশের বাইরে টানা সিরিজ বাংলাদেশ দলের। ব্যস্ত সূচি ভাবনায় রেখে পেসারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টে বিশেষ জোর দিয়েছে বিসিবি। দলগুলোর প্রতি বিসিবির নির্দেশনা রয়েছে গরমের এই কন্ডিশনে পেসারদের ফিটনেসে বিশেষ গুরুত্ব দেওয়ার। আবাহনী, মোহামেডান, প্রাইম ব্যাংক ও লিজেন্ডস অব রূপগঞ্জে খেলা জাতীয় দলের পেসার হাসান মাহমুদ, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম সাকিবের ক্ষেত্রে বিসিবির নির্দেশনা মানছে দলগুলো। বেশির ভাগ দল বিশ্রাম দিয়ে পেসারদের খেলানোর নির্দেশনা অনুসরণ করছে।

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট চলছে বিশ্বজুড়ে। জ্বালানির অপচয় রোধে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের মৌসুমে ভেন্যু সংখ্যা কমিয়ে আনার পাশাপাশি দর্শকশূন্য গ্যালারিতে ম্যাচ আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির পথে না হাঁটলেও বিদ্যুৎ বাঁচাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) একটা
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো সাংবাদিকদের সামনে হাজির হলেন তামিম ইকবাল। এরই মধ্যে অ্যাডহক কমিটির কয়েকজনকে বিসিবির বিভিন্ন বিভাগের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। তাঁদের নাম জানিয়েছেন তামিম।
৬ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক হয়ে গেল নাহিদ রানার। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে আজ দিনের একমাত্র ম্যাচে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে খেলতে নেমেছে পেশোয়ার জালমি। ফ্র্যাঞ্চাইজিটির একাদশে জায়গা হয়েছে রানার।
৭ ঘণ্টা আগে
সপ্তাহ দুয়েক আগেই চল্লিশে পা দিয়েছেন ম্যানুয়েল নয়্যার। এই বয়সেও গ্লাভস-জোড়াকে বিশ্বস্ততার প্রতীক বানিয়ে সবার মুগ্ধতা কাড়ছেন এই গোলরক্ষক। সবশেষ নয়্যারের দুর্দান্ত পারফরম্যান্সের কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। দল জিতিয়ে নিজের এমন দুর্দান্ত পারফরম্যান্সের রহস্য জানিয়েছেন তিনি।
৮ ঘণ্টা আগে