
ঝোড়ো গতির সঙ্গে বাউন্সার, পাশাপাশি লেংথের পরিবর্তন করে ব্যাটারদের ভড়কে দিতে নাহিদ রানার জুড়ি মেলা ভার। আন্তর্জাতিক ক্রিকেট, ঘরোয়া ক্রিকেট—সব জায়গাতেই রানার ঝড়ে কাবু হয়ে যান ব্যাটাররা। সেই রানাকে আজ বেধড়ক পিটুনি দিলেন হাবিবুর রহমান সোহান। বিস্ফোরক ব্যাটিংয়ে সোহানের নাম উঠে গেল রেকর্ড বইয়ে।

চলমান টেস্ট সিরিজের প্রথম তিন ইনিংসেই পাকিস্তানকে অলআউট করেছে বাংলাদেশ। আগের তিন ইনিংসে একবারও সফরকারীদের প্রথম উইকেট নিতে পারেননি নাহিদ রানা। অবশেষে সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানলেন এই গতি তারকা।

বোলিংয়ের সময় নাহিদকে খুব একটা পরামর্শ দেওয়া লাগেনি শান্তর, ‘আগে হয়তো একটু বেশি প্রয়োজন হতো এখন ধীরে ধীরে শিখছে, ধীরে ধীরে করছে। কারণ নিজের সঙ্গে নিজের বোঝাপড়া থেকে বল করা গুরুত্বপূর্ণ। যেটা ভবিষ্যতে কাজে দেবে এবং সে নিজে থেকে শিখবে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং করেছিলেন নাহিদ রানা। জিতেছিলেন সিরিজসেরার পুরস্কার। এবার মাসসেরা হওয়ার দৌড়ে এই পেসার। এপ্রিলের সেরা ক্রিকেটার হওয়ার সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়েছে এই বাংলাদেশি বোলারের।