বিশ্বকাপের শুরুতে ভালো করতে পারছিলেন না বলে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছিলেন শাহিন শাহ আফ্রিদি। তবে সময়ের সঙ্গে নিজেকে প্রমাণ করেছেন পাকিস্তানি পেসার। অ্যাডাম জাম্পার সঙ্গে যৌথভাবে ১৬ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা উইকেটশিকারি এখন তিনি।
শুধু বিশ্বকাপেই নন, এখন আইসিসি র্যাঙ্কিংয়ের সেরা বোলারও শাহিন। সর্বশেষ কয়েক ম্যাচে দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা বোলার হয়েছেন তিনি। সেটিই আবার ক্যারিয়ারে প্রথমবার। ৬৭৩ রেটিং পয়েন্টে তিনিই এখন র্যাঙ্কিংয়ের শীর্ষে।
শাহিনের উত্থানে র্যাঙ্কিংয়ের দুইয়ে নেমে গেছেন এত দিন শীর্ষে থাকা জশ হ্যাজেলউড। পাকিস্তানের বাঁহাতি পেসারের সঙ্গে হ্যাজলউডের পয়েন্টের ব্যবধান ১০। ৬৬৩ পয়েন্টে দুইয়ে আছেন অস্ট্রেলিয়ান পেসার। শীর্ষ পাঁচের পরের তিনজন হচ্ছেন— মোহাম্মদ সিরাজ, কেশব মহারাজ ও ট্রেন্ট বোল্ট।
বোলিংয়ে যেমন শাহিন তেমনি ব্যাটিংয়েও পাকিস্তানের ব্যাটারই শীর্ষে। বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের সহজাত ছন্দটা দেখাতে না পারলেও ব্যাটারদের শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর আজম। ৮১৮ রেটিং পয়েন্টে শীর্ষে আছেন পাকিস্তানের অধিনায়ক। তাঁর পরে আছেন ভারতের উদীয়মান ক্রিকেটার শুবমান গিল।
বোলিং–ব্যাটিংয়ে দুই পাকিস্তানি ক্রিকেটারের রাজত্ব চললেও অলরাউন্ডারের র্যাঙ্কিয়ে আছেন শীর্ষে সাকিব আল হাসান। ৩১৬ রেটিংয়ে শীর্ষে আছেন বাংলাদেশি অলরাউন্ডার। কিন্তু বিশ্বকাপে এখন পর্যন্ত র্যাঙ্কিংয়ের ছাপ রাখতে পারেননি সাকিব। ৬ ম্যাচে ১০৪ রানের বিপরীতে উইকেট পেয়েছেন ৭টি। ২৯৭ পয়েন্টে সাকিবের পরে আছেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
২ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
৩ ঘণ্টা আগে