চোট যেন পিছু ছাড়ছে না কেন উইলিয়ামসনের। গতকাল হ্যামিল্টনে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে নিউজিল্যান্ড অধিনায়ককে মাঠ ছাড়তে হয় ‘আহত অবসর’ হয়ে। সেই চোট আবারও মাঠের বাইরে পাঠিয়ে দিল উইলিয়ামসনকে। পাকিস্তানের বিপক্ষে সিরিজে আর খেলা হবে না তাঁর। আজ এমনটাই জানিয়েছেন কিউইদের কোচ গ্যারি স্টিড।
নিজেদের মাটিতে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ব্ল্যাক ক্যাপরা। গতকাল দ্বিতীয় ম্যাচে ১৫ বলে ২৬ রান করেন উইলিয়ামসন। ডানেডিনে সিরিজের তৃতীয় ম্যাচে খেলা হবে না তাঁর। এমনকি তিন সপ্তাহেরও কম সময়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে এই তারকা ব্যাটারকে না পাওয়ার সম্ভাবনায় বেশি কিউইদের। স্টিড জানিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচেও হয়তো খেলা হবে না উইলিয়ামসনের। কিউইদের কোচ বলেছেন, ‘টেস্ট ম্যাচ (দক্ষিণ আফ্রিকা) দুটি খুব কাছাকাছি এবং আমাদের পরিকল্পনায় এর অগ্রাধিকার রয়েছে বলে মনে করি। আমরা চেষ্টা করব ও নিশ্চিত করব সে (উইলিয়ামসন) এর জন্য ঠিক আছে কিনা।’
স্টিড ইঙ্গিত দিয়েছেন, উইলিয়ামনসের পরিবর্তে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ব্যাটিং লাইন-আপে দেখা যেতে পারে টিম সেইফার্টকে। তবে উইকেটরক্ষক হিসেবে আগেই ডেভন কনওয়ের বিকল্প হিসেবে দলে আসার কথা ছিল তাঁর।
চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকার পর উইলিয়ামসন গত ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দলে ফিরেছিলেন। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে তাঁকে আবার মাঠের বাইরে চলে যেতে হয়। রাউন্ড রবিনে বাংলাদেশের বিপক্ষে হাতে চোট পেয়ে বেশ কয়েক ম্যাচ বেঞ্চে বসে থাকেন তিনি।

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
২ ঘণ্টা আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৪ ঘণ্টা আগে