
নারী ক্রিকেটে অস্ট্রেলিয়ার জয়রথ ছুটছেই। শেষ টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপে শিরোপা জিতেছিল তাঁরা। এবার বার্মিংহামের কমনওয়েলথ গেমসেও চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার নারীরা। ফাইনালে ভারতকে ৯ রানে হারিয়ে সোনা জিতেছে তাঁরা।
ভারতের চিত্রটা আবার বিপরীত। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নেমে বারবার ধাক্কা খাচ্ছে অস্ট্রেলিয়ার কাছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার কমনওয়েলথ গেমসের ফাইনালেও তাঁদের কাছে হারল ভারতের নারী দল। ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতের নারীরা জয়ের কাছাকাছি ছিল। শেষ ৩০ বলে তাঁদের দরকার ৪৪ রান হাতে ছিল ৭ উইকেট। অ্যাশলি গার্ডনারের পরপর দুই বলে পূজা ভাস্ত্রেকর ১ ও অধিনায়ক হারমিনপ্রীত কৌর ৬৫ রান করে আউট হলে ম্যাচ জয়ের আশা শেষ হয় ভারতীয়দের। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় ভারত। শেষপর্যন্ত তিন বল বাকি থাকতেই ১৫২ রানে অলআউট হয় হারমিনপ্রীতের দল ।
এজবাস্টনে টস জিতে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া রান তোলে ৮ উইকেটে ১৬১ রান। দলের সর্বোচ্চ রান করেন ওপেনার বেথ মুনি ৪১ বলে ৬১ রান। অস্ট্রেলিয়ার হয়ে বোলিংয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেওয়া গার্ডনার ব্যাটিংয়েও দারুণ অবদান রেখেছেন। এই অলরাউন্ডার ১৫ বলে ২৫ রান করেছেন।

এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে