১ বছর পর নিউজিল্যান্ডের টেস্ট দলে প্রত্যাবর্তন হলো কেইন উইলিয়ামসনের। প্রত্যাবর্তনে নিজের জাত চেনালেন এই অভিজ্ঞ ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ফিফটি তুলে নিয়েছেন সাবেক অধিনায়ক।
উইলিয়ামসনের ফিফটির পরও স্বস্তিতে নেই নিউজিল্যান্ড। ক্রাইস্টাচার্চের হেগলি ওভালে কেমার রোচ, ওজাই শিল্ডস, জাস্টিন গ্রিভসদের বোলিং তোপে প্রথম দিন শেষে অলআউট হওয়ার পথে স্বাগতিকেরা। ২৩১ রানে ৯ উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করেছে ব্ল্যাক ক্যাপসরা। কিউইদের হয়ে ব্যাট হাতে সবচেয়ে বেশি অবদান রাখেন উইলিয়ামন। গ্রিভসের বল আলিক আথানেজের হাতে ধরা পড়ার আগে ৫২ রানের ইনিংস খেলেন তিনি। ৬ চারে সাজানো তাঁর ১০২ বলের ইনিংস।
দলীয় ১ রানে ডেভন কনওয়ে ফিরে যাওয়ার পর টম লাথামকে নিয়ে প্রতিরোধ গড়েন উইলিয়ামসন। দ্বিতীয় উইকেট জুটিতে তাঁরা তোলেন ৯৩ রান। অভিজ্ঞ ব্যাটারের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড।
ফিফটি না পেলেও ৭ নম্বরে ব্যাটিং নেমে উইলিয়ামসনের মতোই ভরসা দিয়েছেন মাইকেল ব্রেসওয়েল। ফিফটির সম্ভাবনা জাগিয়ে ব্যক্তিগত ৪৭ রানে শিল্ডসের শিকারে পরিণত হন তিনি। প্রথম দিনটা নিউজিল্যান্ডের হতে পারতো। কিন্তু লাথাম, টম ব্লান্ডেল, নাথান স্মিথরা ক্রিজে টিকে গিয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন। তাই দিন শেষে হাসিটা হেসেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।
উইলিয়ামসনের পর পরই প্যাভিলিয়নের পথ ধরা লাথামের ব্যাট থেকে আসে ২৪ রান। ব্লান্ডেল করেন ২৯ রান। এছাড়া স্মিথের ব্যাট থেকে আসে ২৩ রান। রোচ, শিল্ডস ও গ্রিভস নেন দুটি করে উইকেট। সবচেয়ে কম ৩৪ রান খরচ করেন শিল্ডস।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে