
রাওয়ালপিন্ডিতে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ। এই ম্যাচ দিয়েই নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়তে যাচ্ছে পাকিস্তান। তাদের জন্য রেকর্ডের ম্যাচ হলেও এই ম্যাচটির দিকে নজর থাকবে জিম্বাবুয়ের।
তিন সংস্করণ মিলে এ বছর এখন পর্যন্ত ৫৪ ম্যাচ খেলেছে পাকিস্তান। ২০১৩ সালেও তারা ৫৪ ম্যাচ খেলেছিল। ১২ বছর পর নিজেদের রেকর্ড ভাঙার হাতছানি পাকিস্তানের সামনে। আজ রাওয়ালপিন্ডিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলে এ বছরের ৫৫তম ম্যাচ খেলে নতুন রেকর্ড গড়বে দলটি। এক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড ম্যাচটি পাকিস্তান নিজেদের মতো করে রাঙানোর চেষ্টা করবে। এদিকে নিজেদের হারিয়ে খুঁজতে থাকা শ্রীলঙ্কা নামবে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচের তিনটিতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে পাকিস্তান উঠে গেছে ফাইনালে। শ্রীলঙ্কার সমান ২ পয়েন্ট হলেও নেট রানরেটের হিসেবে জিম্বাবুয়ে এগিয়ে। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার নেট রানরেট -০.৫২২ ও -১.৩২৪। জিম্বাবুয়ে টুর্নামেন্টে ৪ ম্যাচের চারটিই খেলে ফেলেছে।
নেট রানরেটে আকাশ-পাতাল পার্থক্য থাকায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি শ্রীলঙ্কার জন্য হয়ে গেছে ‘বাঁচা-মরা’র ম্যাচ। চারিথ আসালাঙ্কার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা ম্যাচটি হারলে নেট রানরেটে আরও পিছিয়ে পড়বে। স্বাভাবিকভাবেই তারা টুর্নামেন্ট থেকে বাদ। যদি লঙ্কানরা জেতে, তাহলে ৪ পয়েন্ট নিয়ে উঠে যাবে ফাইনালে। তখন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ২৯ নভেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলঙ্কা। সেদিন ফাইনালে খেললে এ বছরে ৫৬ ম্যাচ খেলা হয়ে যাবে পাকিস্তানের।
এক বছরে সর্বোচ্চ ৭১ ম্যাচ খেলার রেকর্ড ভারতের। ২০২২ সালে তারা এই রেকর্ড পরিমাণ ম্যাচ খেলেছে দলটি। এ বছর পাকিস্তান এখন পর্যন্ত ১৭ ওয়ানডে, ৫ টেস্ট ও ৩২ টি-টোয়েন্টি খেলেছে। ৫৪ ম্যাচের মধ্যে জিতেছে ২৯ ম্যাচ। হেরেছে ২৫ ম্যাচ। এই ৫৪ ম্যাচের সবকটি ম্যাচ খেলে এক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন সালমান আলী আঘা। ২৩ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তান জেতে ৬৯ রানে। উসমান তারিক সেই ম্যাচে হ্যাটট্রিক করে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
২২ মিনিট আগে
বাংলাদেশের (১১২) চেয়ে র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা দল চীন (১৭)। কালকের ম্যাচটি তারা হেসেখেলে জিতবে, এমন ধারণা করার লোকও হয়তো বেশি। তবে অঘটনের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চীন কোচ আন্তে মিলিসিচ। হালকা করে দেখার চেয়ে বাংলাদেশকে বরং সমীহই করছেন তিনি।
১ ঘণ্টা আগে
‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
২ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে