
ইংল্যান্ডের বিপক্ষে জিতলে সেমিফাইনাল খেলার জন্য আজ মুম্বাইয়ের বিমানে চড়তে হতো নিউজিল্যান্ড দলকে। কিন্তু হেরে যাওয়ায় কলম্বোতে বসে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের অপেক্ষা করতে হচ্ছে তাদের। দলটির অধিনায়ক মিচেল সান্টনার মনে করিয়ে দিলেন, পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ওপর নির্ভর করছে তাঁদের ভাগ্য।
ইংল্যান্ডের বিপক্ষে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হতো নিউজিল্যান্ডের। প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে জয়ের পথেই ছিল তারা। কিউইদের করা ১৫৯ রান তাড়া করতে নেমে শেষ ১৮ বলে ৪৩ রান করতে হতো ইংল্যান্ডকে। রেহান আহমেদ ও উইল জ্যাকসের শেষের ঝড়ে ইংলিশরা এই সমীকরণ মিলিয়েছে ৩ বল হাতে রেখেই। ১৬ বলে ৪৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন দুজন। হাতে থাকা ম্যাচ ফসকে যাওয়ায় স্বাভাবিকভাবেই বেশ মন খারাপ সান্টনারের।
ইংল্যান্ডের কাছে হারলেও সেমিফাইনালের দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছে নিউজিল্যান্ড। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হতে যাওয়া ম্যাচটিতে আগে ব্যাট করলে অন্তত ৬৪ রানের ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে। এ ছাড়া রান তাড়া করলে জিততে হবে ১৩.১ ওভারের মধ্যে। এই সমীকরণ মেলানো কঠিন হলেও খেলাটি যেহেতু ক্রিকেটে, তাই চিন্তা থাকছেই নিউজিল্যান্ডের। চিন্তা আর হতাশা নিয়েই পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিকে তাকিয়ে আছেন সান্টনার। সালমান আলী আগারা শেষ পর্যন্ত কঠিন সমীকরণ মেলাতে পারলে যে বাড়ি ফিরতে হবে, সেটাও স্মরণ করিয়ে দিলেন তিনি।
সান্টনার বলেন, ‘আমাদের নিয়ন্ত্রণেই ছিল সবকিছু। ম্যাচে আমরা ভালো করেছি। সবশেষ দুটি ম্যাচেই ভালো ক্রিকেট খেলেছি। কিন্তু অনেক সময় ছোট ছোট কিছু বিষয় পার্থক্য গড়ে দেয়। ইনিংসজুড়ে আমরা আরেকটু ক্ষুরধার হতে পারতাম, পরিকল্পনার বাস্তবায়নে ও মাঠে নানা কিছুতে। যেভাবে রান তাড়া করেছে, তাতে ইংল্যান্ডকে কৃতিত্ব দিতে হয়।’
আপাতত স্নায়ুচাপ সঙ্গী করেই পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দেখতে বসবেন সান্টনার, ‘এই মুহূর্তে আমরা বেশ চিন্তিত। স্নায়ুর চাপকে সঙ্গী করেই আমরা দেখব কী হয় (পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে)। কোনো কিছুই এখন আর আমাদের নিয়ন্ত্রণে নেই; কিছুই করার নেই। এখন অপেক্ষা করব এবং ম্যাচ দেখব। এরপর হয়তো ভারতের বিমানে চড়তে হবে অথবা নিউজিল্যান্ডের। জিততে পারলে (ইংল্যান্ডের বিপক্ষে) সবকিছুই সহজ করে ফেলতে পারতাম।’

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১২ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১৩ ঘণ্টা আগে