বয়স ৪০ পেরোলেও ক্রিকেটটা বেশ উপভোগ করছেন শোয়েব মালিক। বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগেই তিনি খেলে বেড়াচ্ছেন। এবার ডোয়াইন ব্রাভোর একটা রেকর্ডকে তাড়া করছেন পাকিস্তানি এই ব্যাটার।
প্রেমাদাসায় গত পরশু লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফাইনালে মুখোমুখি হয় জাফনা কিংস ও কলম্বো স্টার্স। টস হেরে আগে ব্যাটিং পেয়ে কলম্বো করেছিল ৫ উইকেটে ১৬৩ রান। ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৪ বল আগে ২ উইকেটের জয় পায় জাফনা। জাফনার এই শিরোপা জয়ের সঙ্গে ক্যারিয়ারের ১৫ তম টি-টোয়েন্টি শিরোপা জিতলেন মালিক। ম্যাচ শেষে নিজের টুইটার অ্যাকাউন্টে ট্রফি হাতে ভিডিও পোস্ট করে পাকিস্তানি এই অলরাউন্ডার লিখেছেন, ‘আমি এখনো ফুরিয়ে যাইনি।’
টি-টোয়েন্টি ক্যারিয়ারে সবচেয়ে বেশি শিরোপা জিতেছেন ডোয়াইন ব্রাভো। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ১৬টি শিরোপা জিতেছেন ব্রাভো। ২০২৩ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) জিতলে ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারের রেকর্ডে ভাগ বসাবেন মালিক।
এবারের এলপিএলে ১০ ম্যাচ খেলেন মালিক। ২১ গড় ও ১২৪.৫৭ স্ট্রাইকরেটে করেন ১৪৭ রান। তাতে ক্রিস গেইলের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ইতিহাসে ১২ হাজার রান করেন মালিক। ৪৯১ ম্যাচে ৩৬.০৭ গড় ও ১২৭.৩১ স্ট্রাইকরেটে করেন ১২ হাজার ৪৯ রান করেন পাকিস্তানি এই অলরাউন্ডার।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে