অবশেষের ব্যর্থতার বৃত্ত ভাঙল মুম্বাই ইন্ডিয়ানস। আইপিএলে টানা চার হারের পর গত রাতে জয় পেয়েছেন হার্দিক পান্ডিয়ারা। নিজেদের মাঠ ওয়াংখেড়েতে ১৬ বল হাতে রেখে সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়েছে মুম্বাই।
টসে হেরে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৭৩ রানের স্কোর পায় হায়দরাবাদ। লক্ষ্য তাড়ায় ৩১ রানে ৩ উইকেট হারায় মুম্বাই। সেখান থেকে তিলক ভার্মার সঙ্গে জুটি গড়ে দলকে জয় এনে দেন সূর্যকুমার যাদব। মুম্বাই ৩ উইকেটে করে ১৭৪ রান।
সূর্য পেয়েছেন সেঞ্চুরি। ৫১ বলে ১২ চার ও ৬ ছয়ে করেছেন অপরাজিত ১০২ রান। এই সেঞ্চুরিতে অনেক মাইলফলক ছুঁয়েছেন এই ডানহাতি ভারতীয় ব্যাটার। মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরিতে দুই কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও সনাথ জয়াসুরিয়াকেও টপকে গেলেন সূর্য। ম্যাচ-সেরাও হয়েছেন তিনি।
সেই সঙ্গে ২০২৪ আইপিএলও নতুন মাইলফলক স্পর্শ করল। এবারের সংস্করণে এখন পর্যন্ত সেঞ্চুরি হয়েছে ১২টি, যা যুগ্মভাবে সর্বোচ্চ। সমান সেঞ্চুরি হয়েছিল ২০২৩ সংস্করণে। ২০২২ আইপিএলে হয়েছিল দ্বিতীয় সর্বোচ্চ ৮ সেঞ্চুরি। ৭ সেঞ্চুরি হয় ২০১৬ সংস্করণে।
সংখ্যায় সংখ্যায় দেখে নেওয়া যাক সূর্যকুমারের মাইলফলক—
২
মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরিতে রোহিত শর্মার পাশে বসলেন সূর্যকুমার। দুজনের সেঞ্চুরির সংখ্যা দুটি করে। একটি করে সেঞ্চুরি করেছেন শচীন টেন্ডুলকার, সনাথ জয়াসুরিয়া, লেন্ডল সিমনস, ক্যামেরুন গ্রিন।
৪
স্বীকৃত টি-টোয়েন্টিতে চারে ব্যাটিংয়ে নেমে যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে ডেভিড মিলারের পাশে বসলেন সূর্যকুমার। দুজনের সেঞ্চুরির সংখ্যা ৪। ৫ সেঞ্চুরি নিয়ে এই তালিকার শীর্ষে গ্লেন ম্যাক্সওয়েল।
৬
স্বীকৃত টি-টোয়েন্টিতে ভারতীয়দের মধ্যে যুগ্মভাবে তৃতীয় সর্বোচ্চ সেঞ্চুরি করলেন সূর্যকুমার। এ তালিকায় শীর্ষে বিরাট কোহলি (৯)। দুইয়ে রোহিত শর্মা (৮)। আট সেঞ্চুরি করে পরের স্থানে রুতুরাজ গাইকোয়াড, লোকেশ রাহুল ও সূর্যকুমার।
১৪৩*
হায়দরাবাদের বিপক্ষে রান তাড়ায় ৭৯ বলে অপরাজেয় ১৪৩ রানের জুটি গড়েছেন সূর্যকুমার ও তিলক ভার্মা, মুম্বাইয়ের হয়ে চতুর্থ উইকেটে যা সর্বোচ্চ। আইপিএলে রান তাড়ায় চতুর্থ উইকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটিও। আগেরটি ১৪৪—গুরকিরাত সিং ও শিমরন হেটমায়ারের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে সানরাইজার্স হায়দাবাদের বিপক্ষে ২০১৯ সালে এই রেকর্ড গড়েছিলেন তাঁরা।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৮ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে