
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ভরাডুবি হয়েছে। ভারত, নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে হেরে গ্রুপ পর্বেই ছিটকে গেছে নাজমুল হোসেন শান্তর দল। টুর্নামেন্টে হতশ্রী পারফরম্যান্স হলেও বাংলাদেশের পেসাররা প্রশংসা কুড়িয়েছেন। আইসিসির সেরা বোলিংয়ের তালিকাতেও আছেন বাংলাদেশের এক পেসার।
নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আইসিসি আজ চ্যাম্পিয়নস ট্রফির সেরা বোলিংগুলো নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় সবার প্রথমেই আবরার আহমেদ। পাকিস্তানি লেগস্পিনার অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন ভারতীয় ওপেনার শুবমান গিলকে। উইকেট নেওয়ার পর পাকিস্তানি ক্রিকেটার চোখের ইশারায় যে ভারতীয় ক্রিকেটারকে ড্রেসিংরুমে যেতে বলেছেন, সেটা নিয়ে আলোচনা হয়েছে। এই তালিকায় দুইয়ে তাসকিন আহমেদ।রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়াংকে ইনসুইংয়ে বোল্ড করার পর তাসকিনের গর্জন ছিল দেখার মতো। বাংলাদেশের এই পেসারের মতো উল্লাসে মেতেছিল পুরো দল।
আইসিসির সেরা বোলিংয়ের তালিকায় তিনে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। লাহোরে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার সেট ব্যাটার রাসি ফন ডার ডাসেনকে আর্ম ডেলিভারিতে বোল্ড করেন স্যান্টনার। চারে আছে ফাইনালে কুলদীপ যাদবের বোলিং। নিউজিল্যান্ডের ওপেনার রাচীন রবীন্দ্র যখন আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন, তখন অসাধারণ এক ডেলিভারিতে কিউই ওপেনারকে বোল্ড করেন কুলদীপ। শাহিন শাহ আফ্রিদির বলে রোহিত শর্মার বোল্ড হওয়ার ভিডিও আছে আইসিসির এই পেজে। আবরারেরই আরও একটা সেরা বোলিং আছে আইসিসির ভিডিওতে। করাচিতে ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচে ডেভন কনওয়েকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন আবরার।
নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে যেভাবে বোকা বানিয়ে নাসিম শাহ কট বিহাইন্ড করেছেন, সেটাও আইসিসির পেজে আছে। পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের উচ্ছ্বাস চোখে পড়েছে। আইসিসির এই ভিডিওতে ভারতের রবীন্দ্র জাদেজা, দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডারের বোলিংয়েরও ভিডিও আছে। পুরো ভিডিওতে একমাত্র নাসিমের উইকেটটাই ক্যাচ আউট। বাকিগুলো বোল্ড।
১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া ১৯ দিনের চ্যাম্পিয়নস ট্রফি শেষ হয়েছে ৯ মার্চ। নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে ভারত। আয়োজক পাকিস্তান হলেও ভারতের আপত্তিতে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হয়েছে টুর্নামেন্ট। রোহিত শর্মা-বিরাট কোহলিরা পাঁচ ম্যাচের পাঁচটিই খেলেছেন দুবাইয়ে।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৯ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৯ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে