
এক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে; যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের প্রশংসাও।
লো-স্কোরিং থ্রিলারে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে ৮ রানে হেরেছে পাকিস্তান। ১৩৩ রানের পুঁজি নিয়েও বোলারদের নৈপুণ্যে বাংলাদেশ সফরকারীদের গুটিয়ে দেয় ১২৫ রানে।
ঘরের মাঠে লিটন দাসের দলের যে এমন কিছু করার সামর্থ্য আছে, তা জানেন শোয়েব। গতকাল পিটিবি স্পোর্টসের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘বাংলাদেশের স্কোয়াডটা ভারসাম্যপূর্ণ। তারা জানে, ফাস্ট বোলার ও স্পিনারদের কী কী করতে হবে। সবাই দেখবেন দু-তিনটি করে উইকেট পেয়েছে। আগে ব্যাটিং করুক কিংবা বোলিং, শেষটা বেশ নিখুঁতভাবে করে থাকে। ঘরের মাঠে তারা অসাধারণ দল। শুধু আমাদের নয়, পুরো দুনিয়াকে হারিয়েছে সেখানে।’
পাকিস্তানের সমালোচনায় সাবেক এই পেসার বলেন, ‘দলটি নতুন করে গড়তে হবে, এমনকি সেটা ২০ বছর লেগে গেলেও কোনো সমস্যা নেই। আপনার সেরা একাদশ কোনটা, আপনি সেটাই জানেন না। এই খেলোয়াড়েরা যথেষ্ট দক্ষ নয়। সাইম পারফর্ম করেনি, ফখর করেনি। এই ধরনের পিচে তাদের খেলার ধরন একেবারেই কাজে আসে না।’
মিরপুর শেরেবাংলার উইকেট ব্যাটারদের জন্য বরাবরই বধ্যভূমি। পাওয়ার হিটার তাই এখানে কাজে আসবে না। শোয়েবের মতে, ‘এই ধরনের উইকেট খুব কঠিন। আর তারা হলো পাওয়ার হিটার, এমন খেলোয়াড় নয়, যারা টাইমিংয়ের ওপর নির্ভর থাকে। এমন উইকেটে বল সহজে ব্যাটে আসে না। গতির বৈচিত্র্য থাকে এবং বাউন্সও পাওয়া যায় না।’
শচীন টেন্ডুলকার-জহির আব্বাসের মতো কিংবদন্তিদের উদাহরণ টেনে ৪৪৪ আন্তর্জাতিক উইকেট নেওয়া শোয়েব আরও বলেন, ‘কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই একজন খেলোয়াড়কে অসাধারণে পরিণত করে। শচীন টেন্ডুলকার, ইনজামাম-উল-হক, ইজাজ আহমেদ ও জহির আব্বাসের মতো কিংবদন্তিরা এমন কন্ডিশনেই রান করেছেন।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২১ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে