ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম এক রোমাঞ্চের লড়াই। আবার ম্যাচটি যদি হয় বিশ্বকাপের মতো কোনো মঞ্চে তখন উন্মাদনার মাত্রা আরও বেড়ে যায়। ঠিক তেমনি এক ম্যাচ হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম সংস্করণে।
দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের ম্যাচটি হবে ১৫ অক্টোবর। আজ চূড়ান্ত সূচি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। অবশ্য খসড়া সূচির সময়ই জানা গিয়েছিল ভারত-পাকিস্তানের ম্যাচটি আহমেদাবাদে হবে। হেভিওয়েট ম্যাচের সূচি নিশ্চিত হওয়ার পর শোয়েব আখতারের সঙ্গে খুনসুটি শুরু করেছেন বীরেন্দর শেবাগ। পাকিস্তানের গতি তারকার মুখোমুখি হতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন তিনি।
ব্যাট বলের লড়াই অবশ্য নয়। সামাজিক মাধ্যমে একে অপরকে মজার ছলে খোঁচা মারায়। আজ বিশ্বকাপের সূচি প্রকাশের অনুষ্ঠানে শেবাগ বলেছেন, ‘সবাই জানে, ভারত-পাকিস্তান ম্যাচেই সব মনোযোগ থাকে। ম্যাচটি নিয়ে সামাজিক মাধ্যমে শোয়েবের সঙ্গে লড়াইয়ে প্রস্তুত আমি। পরিসংখ্যান জানাচ্ছে, বিশ্বকাপে ভারতকে কখনো হারাতে পারেনি পাকিস্তান। আমরা ৭-০ এগিয়ে আছি।’
এবারের বিশ্বকাপে কে জিততে তা অবশ্য বলেননি শেবাগ। তবে যে দল চাপকে জয় করতে পারবে তারাই জিতবে বলে জানিয়েছেন ২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় ব্যাটার। তিনি বলেছেন, ‘১৫ অক্টোবর কি হতে যাচ্ছে সে বিষয়ে নিশ্চিত নই। তবে যে দল চাপকে মানিয়ে নিতে পারবে তারাই জয়ী হবে।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৩ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে