
চ্যাম্পিয়নস ট্রফি চলার সময়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধুয়ে দিয়েছিলেন মহসিন শেখ। নাজমুল হোসেন শান্ত টুর্নামেন্ট শুরুর আগে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখালেও বাজে পারফরম্যান্সে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশ।
হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালেরও দু্ই দিন পেরিয়ে গেছে। শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজরা এখন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যস্ত। মহসিন আবারও তোপ দাগলেন বিসিবিকে নিয়ে। বিসিবির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও (পিসিবি) ধুয়ে দিয়েছেন তিনি। বিসিবির সাবেক কম্পিউটার বিশ্লেষক গত রাতে ফেসবুকে লিখেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি শেষ। ক্রিকেটাররা হয়তো শাস্তির মুখোমুখি হবে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারণী পর্যায়ে যারা আছেন, তাদের কাউকে বিচারের আওতায় আনা হবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) একইভাবে চলছে। আয়ারল্যান্ড-জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলে ভক্তদের চোখে ধুলো দিতে পারবে।’
২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের কাছে হেরে গ্রুপ পর্বেই বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল বাংলাদেশের। একই সঙ্গে বিদায় নেয় পাকিস্তানও। সেই রাতেই মহসিন বিসিবি ও পিসিবির ওপর ক্ষোভ ঝেরেছিলেন। বিসিবির সাবেক কম্পিউটার বিশ্লেষক ফেসবুকে তখন লিখেছিলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির সাধারণ সমস্যা একদম একই! শুরু থেকেই দুর্বল দল নির্বাচন, চরম অব্যবস্থাপনা, মেধার অবমূল্যায়ন, জবাবদিহির অভাব। যাঁরা সিদ্ধান্ত নিচ্ছেন, তাঁদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু কারও কাছে তাঁরা দায়বদ্ধ নন। দেশীয় ক্রিকেট কাঠামো ধসে পড়লেও সমাধানের কোনো উদ্যোগ নেই।’
পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হচ্ছে ১৬ মার্চ। প্রথমে হবে পাকিস্তান-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপরই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দল দুটি। ২৯ মার্চ, ২ এপ্রিল ও ৫ এপ্রিল হবে তিনটি ওয়ানডে। সিরিজটি হবে নিউজিল্যান্ডের মাঠে। বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হবে আরও পড়ে। সিলেটে ২০ এপ্রিল শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ২৮ এপ্রিল সাগরিকায় শুরু হবে এই টেস্ট।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
১০ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৪০ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে