বিদায়ী টেস্টে ডেভিড ওয়ার্নার ব্যাটিংয়ে দারুণ কিছু করবেন তা দেখতে গ্যালারিতে এসেছিলেন প্রায় ২০ হাজার সমর্থক। গতকাল ভাগ্যেকে পাশে পাওয়া অস্ট্রেলিয়ান ব্যাটার আজ দুর্দান্ত এক সুযোগও পেয়েছিলেন। কিন্তু তা কাজে লাগাতে পারেননি তিনি।
ওয়ার্নার যখন ৩৪ রানে আউট হলেন, তখন গ্যালারির চারপাশ স্তব্ধ হয়ে গিয়েছিল। চুপচাপ হয়ে গেলেও অজি ওপেনারকে দাঁড়িয়ে ঠিকই সম্মান জানিয়েছেন সমর্থকেরা। তাঁর আগে সতীর্থ উসমান খাজাকে নিয়ে দিন শুরু করতে নেমে ব্যক্তিগত ২০ রানের সময় জীবন পেয়েছিলেন ওয়ার্নার।
গত দিন ব্যাট হাতে বীরত্ব দেখানো পাকিস্তানি পেসার আমের জামালের বলে স্লিপে ক্যাচ তুলেছিলেন ওয়ার্নার। সহজ ক্যাচটি তালুবন্দী করতে পারেননি অভিষেক টেস্ট খেলতে নামা সাইম আইয়ুব। কিন্তু জীবন পেয়ে আর মাত্র ১৪ রান যোগ করতে পেরেছেন ওয়ার্নার। বাঁহাতি ওপেনারের বিদায়ের মধ্য দিয়েই অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি ভাঙে ৭০ রানে।
সতীর্থকে হারানো খাজা দেখেশুনে খেললেও খুব বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। দ্বিতীয় উইকেটে মারনাস লাবুশানের সঙ্গে ৩৮ রানের জুটি গড়ার পরেই ফিরে যান তিনি। ড্রেসিংরুমে ফেরার সময় সঙ্গী ৩ রানের আক্ষেপ। ব্যক্তিগত ৪৭ রানে আউট হওয়ায় টেস্ট ক্যারিয়ারের ২৬তম ফিফটি ধরতে ধরতেও করা হয়নি তাঁর।
১০৮ রানে দুই ওপেনারকে হারানোর পর আর কোনো উইকেট হারায়নি অস্ট্রেলিয়া। কিন্তু এরপর দলীয় খাতায় মাত্র ৮ রানই যোগ করতে পেরেছেন লাবুশানে ও স্টিভেন স্মিথ। পরে যে আর খেলাই হয়নি। শুরুতে বিপত্তি ঘটায় আলোক স্বল্পতা। পরে যোগ দেয় বেরসিক বৃষ্টি। ফলে বাধ্য হয়েই ২ উইকেটে ১১৬ রানের সময় দিনের খেলা শেষ করে দেন মাঠের আম্পায়ারদ্বয়। মোটে ৪৬ ওভার খেলা হয়েছে আজ।
আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু করবেন দুই অপরাজিত ব্যাটার লাবুশানে ও স্মিথ। লাবুশানের ২৩ রানের বিপরীতে স্মিথের রান ৬। এখন পর্যন্ত ১৯৭ রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে তিন ফিফটিতে ৩১৩ রান করে পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
২৩ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের (১১২) চেয়ে র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা দল চীন (১৭)। কালকের ম্যাচটি তারা হেসেখেলে জিতবে, এমন ধারণা করার লোকও হয়তো বেশি। তবে অঘটনের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চীন কোচ আন্তে মিলিচিচ। হালকা করে দেখার চেয়ে বাংলাদেশকে বরং সমীহই করছেন তিনি।
৩ ঘণ্টা আগে
‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
৪ ঘণ্টা আগে