‘ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়’-বোর্ডার-গাভাস্কার ট্রফির ব্যাপারটা যেন এমনই। ভারতের বিপক্ষে দীর্ঘদিন টেস্ট সিরিজ জিততে পারছে না অস্ট্রেলিয়া। এবারও টেস্ট সিরিজ হাতছাড়া হয়ে গেছে অস্ট্রেলিয়ার থেকে। রমিজ রাজার মতে, ভারতের মাঠে ভারতকে হারানো অসম্ভব।
এবার ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে দুটো ম্যাচই তিনদিনে শেষ হয়েছে। দুটো টেস্টেই বাজেভাবে হেরেছে অস্ট্রেলিয়া। নাগপুরে প্রথম টেস্টে ইনিংস ও ১৩২ রানের বড় ব্যবধানে জেতে ভারত। আর দিল্লি টেস্টে ৬ উইকেটে হেরেছে অস্ট্রেলিয়া। যেখানে তৃতীয় দিনের প্রথম সেশনেই ৯ উইকেট হারায় অজিরা। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৭ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। দুই ম্যাচেই ম্যাচসেরা হয়েছেন ভারতের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেছেন রমিজ। নিজের ইউটিউব চ্যানেলে সাবেক পিসিবি প্রধান বলেন, ‘যেভাবে অস্ট্রেলিয়া পার্থ অথবা ব্রিসবেনে উপমহাদেশের দলগুলোর বিপক্ষে জেতে, একই অবস্থা এখন অস্ট্রেলিয়ার হয়েছে। সব এখন বদলে গেছে। এতেই বোঝা যায়, ভারতের মাঠে টেস্ট খেলতে এলে অস্ট্রেলিয়া কখনোই প্রস্তুত হয়ে আসে না। ভারতের মাঠে ভারতকে হারানো অসম্ভব। স্পিনের বিপক্ষে সাদামাটা পারফরম্যান্স করেছে অস্ট্রেলিয়া। এক সেশনেই ৯ উইকেট পড়ে গেছে। দুর্দান্ত বোলিং করেছে জাদেজা।’
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়া সর্বশেষ জিতেছে ২০১৪-১৫ মৌসুমে। ঘরের মাঠে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-০ তে জিতেছিল অজিরা। এরপর ২০১৭,২০১৮-১৯, ২০২০-২১-টানা তিনটি সিরিজ জিতেছে ভারত। আর এবার তো ভারতীয় দল চার ম্যাচের টেস্ট সিরিজে এরই মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৬ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে