২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের টপ অর্ডার একাই গুঁড়িয়ে দিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। রোহিত শর্মা, লোকেশ রাহুল ও বিরাট কোহলিকে তুলে নিয়ে সামর্থ্যের কথাও জানিয়ে রেখেছিলেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার।
তাই আজ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে ভারতীয় ব্যাটারদের সতর্ক করেছিলেন ম্যাথু হেইডেন। সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার পাকিস্তান দলের পরামর্শক হিসেবেও কাজ করেছেন। সেই সূত্রেই শাহিনের বোলিং কাছ থেকে দেখা হয়েছে তাঁর।
এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘শাহিন আফ্রিদির বোলিংয়ের বিপক্ষে রক্ষণশীল হতে হবে। (২০২১ টি-টোয়েন্টি) বিশ্বকাপের কথা স্মরণ করে দেখুন। শাহিন কিন্তু শুরুতেই উইকেট তুলে নিয়েছিল। ওই দিন সে রোহিতের বিপক্ষে যে ডেলিভারি দিয়েছিল, সেটি আমরা কখনোই ভুলব না। সুতরাং, শাহিনের বলে কিছুটা সতর্ক থাকতে হবে।’
হেইডেনের সে সতর্কবার্তা রোহিতের কান পর্যন্ত পৌঁছাল কি না, সেটি অস্পষ্টই থেকে গেল। কারণ, আজকের ম্যাচেও রোহিত আউট হলেন আফ্রিদির বলে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এলবিডব্লুর শিকার হয়েছিলেন ভারতীয় অধিনায়ক।
এই ম্যাচে ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে আফ্রিদির দারুণ ইনসুইঙ্গারে বোল্ড হলেন রোহিত। ব্যাট-প্যাডের মাঝ দিয়ে স্টাম্পের লালবাতি জ্বালিয়ে দিল আফ্রিদির ডেলিভারি। ২২ বলে ১১ রান আসে ভারতীয় অধিনায়কের ব্যাট থেকে। সব মিলিয়ে ভারতের বিপক্ষে নিজের ষষ্ঠ ম্যাচে রোহিতকে তৃতীয়বার নিজের শিকার বানালেন এই পাকিস্তানি পেসার।
তা-ই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বিরাট কোহলিকেও ফেরালেন আফ্রিদি। আজকের ম্যাচে মাঠে নামার আগে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ২০ ইনিংসে মোট ২৯ জন ডান হাতিকে আউট করেছেন আফ্রিদি, এর মধ্যে ১০ জনকে ফিরিয়েছেন নতুন বলে। ভারতের ব্যাটিং লাইনআপের টপ অর্ডারে অধিনায়ক রোহিত, কোহলি এবং নতুন সেনসেশন শুভমান গিল তিনজনই ডান হাতি।
এর মধ্যে রোহিতের ব্যাপারটি একটু আলাদাই ছিল। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই আফ্রিদির ইয়র্কারে তিনি এলবিডব্লু হয়েছিলেন। তারও আগে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে একইভাবে আউট হয়েছিলেন মোহাম্মদ আমিরের বলে।
পাকিস্তানের বাঁহাতি পেসারদের বিপক্ষে শুরুর দিকের এই দুর্বলতায় রোহিতকে কী করতে হবে, সেই পরামর্শ দিয়েছিলেন হেইডেন। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনারের মতে, ইনিংসের প্রথম দিকে শাহিনের বলে রক্ষণাত্মক থাকতে হবে ভারতীয় অধিনায়ককে। হেইডেন বলেছিলেন, ‘শাহিনের বল যদি সুইং করে থাকে, তাহলে প্রথম তিন ওভার ছেড়ে দাও।’

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১৬ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে