
নির্বাচকের দায়িত্ব ছেড়ে দিয়েছেন গতকালই। লক্ষ্য বিসিবির পরিচালক হওয়া। লক্ষ্য পূরণের কাজটা মোটামুটি পাকা বলা যায়। কারণ, বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, খুলনা আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থা থেকে দুজন পরিচালক নির্বাচিত হবেন। খুলনা জেলা থেকে তিনটি মনোনয়নপত্র নেওয়া হলেও আজ জমা পড়েছে দুটি। তাই রাজ্জাকের পাশাপাশি একই জেলা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হতে যাচ্ছেন জুলফিকার আলী খান। একইভাবে বরিশাল থেকে শাখাওয়াত হোসেন এবং সিলেট থেকে রাহাত সামসকেও পরিচালক হওয়ার জন্য লড়াইয়ের মুখে পড়তে হচ্ছে না।
পরিচালক পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে ক্যাটাগরি ১,২ ও ৩ মিলে মোট ৬০ টির মধ্যে জমা পড়েছে ৫১টি মনোনয়ন। রিটার্নিং অফিসার জানান, ক্যাটাগরি ওয়ান থেকে জমা পড়েছে ১৮টি মনোনয়ন। ২৫ জন জেলা ও বিভাগীয় কাউন্সিলর মনোনয়ন তুললেও শেষ পর্যন্ত জমা দেন ১৮ জন। এর মধ্যে ঢাকা থেকে ৩, চট্টগ্রাম ৪, খুলনা ২, রাজশাহী ৪, রংপুর ৩, বরিশাল ১ ও সিলেট থেকে ১টি মনোনয়নপত্র জমা পড়ে।
ক্যাটাগরি টু–এর ক্লাব ক্যাটাগরিতে ৩২ টির মধ্যে ৩০টি জমা পড়েছে। আর ক্যাটাগরি ৩ থেকে মনোনয়নপত্র নিয়েছিলেন তিনজন, তিনজনই জমা দিয়েছেন।
বিসিবি নির্বাচনে সমঝোতার গুঞ্জন জোরালো হচ্ছে। নানা সূত্র বলছে, সভাপতি পদ ঘিরে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবালের দুই শিবিরে আলোচনায় উঠছে ৯–৩ কিংবা ১০–২ সমীকরণের ছক।
চট্টগ্রামে প্রার্থী হয়েছেন আসহান ইকবাল চৌধুরী, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আসিফ আকবর ও শওকত হোসেন। সূত্র বলছে, আসিফ আকবর বুলবুল প্যানেলের অলিখিত সমর্থন পাচ্ছেন ঘনিষ্ঠ। তিনি যুক্তরাষ্ট্রে থাকলেও তাঁর প্রতিনিধি সব কাজ সামলাচ্ছেন। সূত্র থেকে শোনা যাচ্ছে এই বিভাগের ২টি পরিচালক পদের মধ্যে একটি আসিফ আকবরকে জেতানোর জন্য সব ধরনের সমীকরণ থাকছে।
রাজশাহীতে লড়ছেন হাসিবুল আলম, মুখলেছুর রহমান, এস এম শামস্ মতিন ও তাওহীদ তারিক খান। রংপুর থেকে আছেন হাসানুজ্জামান, রেহাতুল ইসলাম খোকা ও নূর–এ–শাহাদাৎ স্বজন।
ক্যাটাগরি ২ থেকে জমা পড়েনি দুটি মনোনয়ন। এর একটি বিএনপি নেতা ইশরাক হোসেনের। ব্রাদার্স ইউনিয়ন থেকে কাউন্সিলশিপ নিয়েছিলেন, মনোনয়নও তুলেছিলেন, কিন্তু জমা দেননি। এই ক্যাটাগরিই আসল লড়াইয়ের জায়গা। কেননা বিসিবি ২৩ পরিচালক পদের ১২টি নির্বাচিত হয় এই ক্যাটাগরি থেকে। বুলবুল ও তামিমের শিবিরের প্রধান সমীকরণও গড়ে উঠছে এটিকে ঘিরেই। পরিচালক পদপ্রার্থী রফিকুল ইসলাম বাবু বলছেন, ‘আমরা এখন শুধু ক্লাব ক্যাটাগরি নিয়েই ভাবছি। কয়েক দিনের মধ্যে প্যানেল ঘোষণা করব।’
তবে গুঞ্জন আরও আগে ছড়িয়ে পড়েছে। তামিমের সম্ভাব্য প্যানেলে আছেন ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, মাসুদুজ্জামান, শাহনিয়ান তানিম, ইশতিয়াক সাদেক, সাইদ ইব্রাহীম আহমেদ (বিএনপি নেতা সালাউদ্দীনের ছেলে) এবং ইসরাফিল খসরু (বিএনপি নেতা আমির খসরুর ছেলে)। স্বতন্ত্র প্রার্থী ইফতেখার রহমান মিঠুকেও প্যানেলে টানার চেষ্টা চলছে।
ক্যাটাগরি ৩ থেকে প্রার্থী হয়েছেন সাবেক ক্রিকেটার দেবব্রত পাল, সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন মো. আলমগীর। তবে এই ক্যাটাগরিতে রয়েছে মাত্র একটি পরিচালক পদ। শেষ পর্যন্ত সেই পদে মূল লড়াই গড়াতে পারে সাবেক অধিনায়ক পাইলট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর হয়ে আসা দেবব্রত পালের মধ্যে।
আগামীকাল যাচাই–বাছাই শেষে দুপুরে খসড়া তালিকা প্রকাশ করা হবে।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৯ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৯ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে