
মিরপুর টেস্টের আগে সাকিব আল হাসান ছিলেন আলোচনার কেন্দ্রে। দলের চেয়েও সাকিব দেশে ফিরতে পারবেন কি না, এ ব্যাপারে হয়েছিল ব্যাপক আলোচনা। চট্টগ্রাম টেস্টের আগে নতুন ইস্যু লাল বলের সংস্করণ থেকে অধিনায়কত্ব ছাড়তে চান নাজমুল হোসেন শান্ত। সিরিজ চলাকালীন অধিনায়কের এই পরিকল্পনা প্রকাশ পেয়ে আলোচনা এল নতুন মোড়।
বাংলাদেশ দলের বর্তমান পরিস্থিতি যেন আদর্শ মনে হচ্ছে না এইডেন মার্করামেরও। পুরো পরিস্থিতির ব্যাপারে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বললেন ‘দুর্ভাগ্যজনক’। সাকিব-শান্ত কিংবা বিপক্ষ দল নিয়ে ভাবছেন না বললেন মার্করাম, ‘এটাতে আমরা খুব বেশি মনোযোগ দিচ্ছি না সত্যি বলতে। আমাদের দলের পুরোপুরি বাইরের ব্যাপার এসব। আমরা সব সময় এমন একটা দল, যারা নিজেদের পরিবেশ শক্তিশালী ও স্বাস্থ্যকর রাখতে ও ম্যাচের সময় পারফর্ম করতে তৈরি থাকি।’
তারপরও প্রতিপক্ষ যে ভালো অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে না মার্করাম অনুভব করেন। প্রোটিয়া অধিনায়ক বললেন, ‘আমরা যেহেতু জানি, পারফরম্যান্সটা নিশ্চিত কিছু না কিন্তু আমরা অন্তত পরিবেশটা ভালো রাখতে পারি। বাংলাদেশ দল যা কিছুর ভেতর দিয়েই যাচ্ছে, তা দুর্ভাগ্যজনক আর এটাতে আমাদের কিছুই করার নেই। আমরা চেষ্টা করব ভালো ক্রিকেট খেলার, এরপর দেখা যাক পাঁচ দিন পর কী হয়।’
বিপক্ষে দলে কী হচ্ছে এসব নিয়ে না ভেবে নিজেদের ভালো খেলার দিকেই নজর দিতে চান মার্করাম, ‘আমার সত্যি বলতে কোনো ধারণাই নেই। আমি নিশ্চিত না পরিবেশটা কেমন আর ওখানে কী হচ্ছে। এ ধরনের বিষয় আমার মন্তব্য করার মতো না, এটা কোনো সুবিধা দেবে কি না। কিন্তু একই সঙ্গে, আমাদের মনোযোগ নিজেদের দলে ও ভালো ক্রিকেট খেলার চেষ্টার দিকেই আছে।’
নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা চোট থেকে সেরে না ওঠায় এই সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন মার্করাম। অধিনায়কত্বও বেশ উপভোগ করছেন বললেন তিনি, ‘এটা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য কিন্তু সত্যিই দারুণ ব্যাপার। এটা সব সময় বিশেষ ব্যাপার দলকে নেতৃত্ব দেওয়ার বিশেষত টেস্ট ম্যাচে। আমি পুরোপুরি উপভোগ করেছি। অবশ্যই এখানকার কন্ডিশন দক্ষিণ আফ্রিকার চেয়ে একদমই আলাদা, এটা দারুণ খেলায় অধিনায়ক হিসেবে প্রভাব রাখার চেষ্টা করা। কিন্তু দিন শেষে আমাদের খেলোয়াড়রাই তফাৎ গড়ে দেয়।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৩ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে