শুরুতেই একটু পেছনে ফেরা যাক। ২০১৫ কোপা আমেরিকায় টাইব্রেকারে হেরে স্বাগতিক চিলির কাছে শিরোপার স্বপ্ন বিসর্জন দিয়েছিল আর্জেন্টিনা। একটি আন্তর্জাতিক শিরোপার (অলিম্পিক বাদে) স্বাদ পাওয়ার যে অপেক্ষা, সেটি আরও বেড়ে গিয়েছিল লিওনেল মেসির। সেই টাইব্রেকারে দলের প্রথম শট নিয়ে তিনি গোল করলেও সতীর্থদের ব্যর্থতায় ৪-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা।
পরের বছরও সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি। একই টুর্নামেন্টের ফাইনালে প্রতিপক্ষ সেই চিলি। তবে এবার ভেন্যু ভিন্ন। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়াম। আগের ফাইনালের মতো গোলশূন্য ড্র হওয়া ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে এবার প্রথম শট নিতে এসেই সবাইকে অবাক করে দেন মেসি। তাঁর বাঁ পায়ের জোরালো কিকে বল চলে যায় গোলপোস্টের ওপর দিয়ে। হতাশায় জার্সিতে কামড়ে ধরেন মেসি। সেই ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনা হেরে যায় ৪-২ ব্যবধানে।
২০১৪ বিশ্বকাপের ফাইনালের পর টানা দুটি কোপার ফাইনালে ব্যর্থতা—কিছুতেই শিরোপা জিততে না পারা মেসি এখন সবকিছুর স্বাদ পেয়েছেন। ২০২১ সালে মারাকানায় স্বাগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে জিতেছেন প্রথম কোপা। পরের বছর কাতারে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ। মেসির অপ্রাপ্তি নেই। তবে আজ পুরোনো এক স্মৃতিই মনে করিয়ে দিতে বসেছিলেন ইন্টার মায়ামির ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড।
আট বছর আগের সেই স্মৃতি। আর কী কাকতালীয়! ভেন্যু ভিন্ন হলেও ২০১৬ সালের মতো এবারও কোপার আয়োজক যুক্তরাষ্ট্র। হিউস্টনে আজ সকালে ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে প্রথম শট নিতে এসেই মিস করে বসেন মেসি। তাঁর পানেনকায় বোকা বনে ইকুয়েডরের গোলরক্ষক আলেক্সান্দার ডমিঙ্গোজ বাম দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু আর্জেন্টাইন অধিনায়কের শট গোলপোস্টের বারে লেগে চলে যায় ওপর দিয়ে। গোল মিসের পর এগিয়ে এসে হতাশ মেসিকে সান্ত্বনা দেন ডমিঙ্গোজ।
অবশ্য ২০১৬ কোপার ফাইনালের মতন এবার মেসিকে হতাশ হতে হয়নি। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের নৈপুণ্যে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে এবারের কোপার সেমিফাইনাল নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনা তাদের গত ৪টি টাইব্রেকারে ৪টিই জিতেছে। ৪টিরই জয়ের নায়ক এমি।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৭ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৭ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে