
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে পাকিস্তানের টালবাহানা। ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হতে যাওয়া আইসিসির এই ইভেন্টে পাকিস্তান খেলবে কি না, সেটা নিয়ে এখন আলোচনা তুঙ্গে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক সচিব আরিফ আলী আব্বাসির মতে, এমন ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে পাকিস্তানের সম্পর্কই শুধু খারাপ হচ্ছে।
বাংলাদেশকে বিশ্বকাপ থেকে আইসিসি বাদ দেওয়ার পরই শুরু হয়েছে পাকিস্তানের বিশ্বকাপ বর্জন নিয়ে আলোচনা। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ এখন সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সাবেক পিসিবি সচিব আরিফ আলী আব্বাসি বলেন, ‘আমি বুঝতে পারছি, বাংলাদেশকে সমর্থন করছে পাকিস্তান। কিন্তু বিশ্বকাপে দল না পাঠিয়ে পিসিবির কী লাভ হবে? আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ও অন্যান্য বোর্ডের মেম্বারদের সঙ্গে সম্পর্ক খারাপ করা ছাড়া তো আর কিছু হচ্ছে না।’
সূচি অনুযায়ী বিশ্বকাপে সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তান সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। যার মধ্যে ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসায় হওয়ার কথা ভারত-পাকিস্তান। বিশ্বকাপ পাকিস্তান বর্জন করলে শ্রীলঙ্কার সঙ্গে তাদের (পিসিবি) সম্পর্ক খারাপ হবে বলে মনে করেন আব্বাসি। সাবেক পিসিবি সচিব বলেন, ‘শ্রীলঙ্কার সঙ্গে আমাদের সম্পর্কের কী হবে? যদি পাকিস্তান বিশ্বকাপে না খেলে, তাহলে শ্রীলঙ্কাও ক্ষতিগ্রস্ত হবে। কারণ, আমাদের সব ম্যাচ শ্রীলঙ্কায়। যার মধ্যে একটা ভারতে হওয়ার কথা।’
বাংলাদেশের চার ম্যাচের তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তা ইস্যুতে বিসিবি ভারতে দল পাঠাতে চায়নি। বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসির কাছে অনেক অনুরোধ করেছিল বিসিবি। আইসিসির ভার্চুয়াল সভায় ভোটাভুটিতে বাংলাদেশ হেরে গিয়েছিল ১২-২ ব্যবধানে। এক পিসিবি ছাড়া আর কেউ বাংলাদেশকে ভোট দেয়নি।
বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি যৌক্তিক ছিল বলে মনে করেন পিসিবির সাবেক চেয়ারম্যান খালিদ মাহমুদ। তিনি বলেন, ‘আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে, পাকিস্তান ছাড়া অন্য কোনো বোর্ড বাংলাদেশের সমর্থনে ভোট দেয়নি। যেখানে বাংলাদেশের দাবি ছিল ভারত থেকে তাদের ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়া। আমি বাংলাদেশের অবস্থা বুঝতে পারছি। তবে এটাও একটা ব্যাপার যে, আইসিসি সভায় তারা কোনো সমর্থন পায়নি।’
২৪ জানুয়ারি বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়ে আইসিসি নিয়েছে স্কটল্যান্ডকে। সেদিনই এক সংবাদ সম্মেলনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছিলেন, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি না মেনে আইসিসি অন্যায় করেছে। এমনকি সরকারের নির্দেশ পেলে বিশ্বকাপ পাকিস্তান বর্জনও করতে পারে বলে উল্লেখ করেছিলেন পিসিবি চেয়ারম্যান। বয়কটের আলোচনার মধ্যে পরদিন (২৫ জানুয়ারি) বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করে পিসিবি। পরশু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক শেষে নাকভি জানিয়েছিলেন, বিশ্বকাপ ইস্যুতে আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পিসিবি।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
১ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে