প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ। নেপিয়ারে আজ তৃতীয় ওয়ানডেতে চোখ রাঙাচ্ছিল হোয়াইটওয়াশ হওয়ার। সঙ্গে নিউজিল্যান্ডের মাঠে ওয়ানডেতে কখনো জয় না পাওয়ার হতাশাও। এই সংস্করণে এবার যেন খালি হাতে দেশে ফিরতে না হয়, তাই দোয়া চাইলেন নাজমুল হোসেন শান্ত।
অধিনায়ক শান্তর দোয়া চাওয়া আজ সার্থক হয়েছে। সমর্থকদের দোয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে আজ ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ৯ উইকেটের জয়টি প্রতিপক্ষের মাঠে প্রথম জয়। এর আগে ১৮ ওয়ানডে খেলে সবটিতে হেরেছে বাংলাদেশ।
সংখ্যাটা আজ ১৯ করতে দেয়নি বাংলাদেশের পেসাররা। শুরু থেকেই আগুনে বোলিং করে প্রতিপক্ষকে মাত্র ৯৮ রানে অলআউট করেছেন শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও সৌম্য সরকাররা। ম্যাচে সমান ৩ উইকেট করে নিয়েছেন তিনজনই। বাকি উইকেটটিও আরেক পেসার মোস্তাফিজুর রহমানের।
ইনিংস শুরু করা শরীফুল ৭ ওভার বোলিং করে ২২ রানে নিয়েছেন ৩ উইকেট। নতুন বলে বাঁহাতি পেসারকে সঙ্গ দিয়ে তানজিম নিয়েছেন সমান ৭ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট। ক্যারিয়ার-সেরা বোলিং করার সময় দুটি মেডেন ওভারও নিয়েছেন উদীয়মান এই পেসার। অন্যদিকে ‘পার্টটাইম’ মিডিয়াম পেসার সৌম্য ৬ ওভারে ১৮ রানে নেন ৩ উইকেট। মেডেন নিয়েছেন ১টি।
তিন পেসারের উইকেট সংখ্যা সমান হলেও নিউজিল্যান্ডের টপ অর্ডারকে ধসিয়ে দেওয়ায় ক্যারিয়ার-সেরা বোলিং করে ম্যাচ-সেরা হয়েছেন তানজিম। ম্যাচ-সেরার পুরস্কার নিতে এসে নিজের অনুভূতি প্রকাশ করেছেন এভাবে—‘নিজের পারফরম্যান্সে সত্যিই খুশি। যেভাবে শুরু করেছিলাম, সেটা আমার জন্য ভালো ছিল। বোলিংটা সত্যি উপভোগ করেছি। বল ভেতরে ঢুকছিল, সঙ্গে সিম মুভ করছিল। দলের সুর তৈরি করে দিয়েছে। লাইন ও লেংথ ধরে চেষ্টা করেছি উইকেট টু উইকেট বল করার। বাকি কাজ পিচ করেছে। এটি আমাকে সহায়তা করেছে। পেসারদের জন্য দারুণ পিচ ছিল।’

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
৩৯ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
৩ ঘণ্টা আগে