বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম মৌসুমে কত কিছুই তো নতুন করে দেখা যাবে। নতুন এই বিপিএলে দেখা যাবে শহীদ আফ্রিদিকেও। তবে খেলোয়াড় হিসেবে নয়, পাকিস্তানের সাবেক অলরাউন্ডার বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন।
এবারের বিপিএলে আফ্রিদি চিটাগং কিংসের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত থাকছেন। ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আজ সেটা নিশ্চিত করেছে। আফ্রিদির উদযাপনের একটি ছবি পোস্ট করে চিটাগং কিংস লিখেছে, ‘বুম বুম সংবাদ। চিটাগং কিংস শহীদ আফ্রিদিকে ২০২৫ বিপিএলে তাদের শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ করেছে’। ক্যাপশন শেষে রাজার মুকুটের ইমোজি দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১১ মিনিটে আফ্রিদিকে নিয়ে পোস্টটি দিয়েছে চিটাগং কিংস। রাত ৮টা ৩৩ মিনিট পর্যন্ত ১৩০০ এর বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্য হয়েছে ৫৬টি। যেখানে মন্তব্যের ঘরে সাকিব আল হাসানের নামও দেখা গেছে। ৩২টি শেয়ারও হয়েছে দেড় ঘণ্টার মধ্যে।
২০১২ সালে বিপিএলের প্রথম মৌসুমে আফ্রিদি খেলেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে। ২০১৯ পর্যন্ত ৭ বছরে বাংলাদেশের টি-টোয়েন্টি ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন ৪৫ ম্যাচ। ১৫০.৯৮ স্ট্রাইকরেটে করেন ৫৩৯ রান। গড় ১৭.৩৯। ৬.৫০ ইকোনমিতে নেন ৫৭ উইকেট। বিপিএলে ৬টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি।
ফরচুন বরিশাল, ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স-এই সাত দল অংশ নেবে বিপিএলের ১১তম মৌসুমে। ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩৪ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে