
ভারত মহাকাশ গবেষণায় আরও একটি বড় পদক্ষেপ নিতে চলেছে। তামিলনাড়ুর তুতিকোরিন জেলায় দেশের দ্বিতীয় মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্রের কাজ শুরু হয়েছে, যা শেষ হবে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) চেয়ারম্যান ভি. নারায়ণন জানিয়েছেন, এই নতুন কেন্দ্র থেকে প্রতিবছর ২০-২৫টি স্যাটেলাইট উৎক্ষেপণ করা যাবে।
গতকাল বুধবার কুলশেখরপট্টিনম উপকূলীয় গ্রামে নতুন উৎক্ষেপণকেন্দ্রের জন্য ভূমিপূজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নারায়ণন। তিনি জানান, ছোট স্যাটেলাইট উৎক্ষেপণ যান (এসএসএলভি) ব্যবহার করে স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে। এই যান সর্বোচ্চ ৫০০ কেজি পর্যন্ত ওজনের স্যাটেলাইটকে ৪০০ কিলোমিটার উচ্চতায় নিয়ে যেতে সক্ষম।
তিনি বলেন, ‘সব কাজ শেষ করার লক্ষ্য ডিসেম্বর ২০২৬। আগামী বছরের শেষ চতুর্থাংশেই প্রথম রকেট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী সঠিক সময়ে উৎক্ষেপণের তারিখ ঘোষণা করবেন।’
এই নতুন মহাকাশ কেন্দ্র তৈরি হচ্ছে প্রায় ২৩০০ একর জমিতে। বর্তমানে ভারতের একমাত্র মহাকাশ কেন্দ্র হলো অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা, যেখান থেকে বড় স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি) ও জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (জিএসএলভি) ব্যবহৃত হয়।
নতুন কেন্দ্র থেকে উৎক্ষেপিত ছোট স্যাটেলাইটগুলো মূলত যোগাযোগ, আবহাওয়া পূর্বাভাস, কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনার কাজে ব্যবহৃত হবে। এতে ভারতের বাণিজ্যিক স্যাটেলাইট বাজারও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, মহাকাশ প্রযুক্তিতে ভারত ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উঠে এসেছে। নতুন মহাকাশ কেন্দ্র চালু হলে শুধু দেশের নয়, আন্তর্জাতিক মহাকাশ বাণিজ্যেও ভারতের অবস্থান আরও শক্তিশালী হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছরের ফেব্রুয়ারিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরোর শীর্ষ কর্মকর্তারা, বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্রের পরিচালক এ রাজারাজনসহ আরও অনেকে।
বিশেষজ্ঞদের মতে, মহাকাশ গবেষণা শুধু প্রযুক্তিগত সাফল্যের প্রতীক নয়, এটি অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রেও ভারতের জন্য বড় সম্পদ। দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে এই নতুন কেন্দ্র স্থাপনের ফলে আঞ্চলিক উন্নয়নও ত্বরান্বিত হবে।

পুরুষদের চুল পড়া বা টাক পড়া (অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া) সমস্যার চিকিৎসায় ঐতিহ্যবাহী চীনা চিকিৎসায় ব্যবহৃত একটি উদ্ভিদের শিকড় অত্যন্ত কার্যকর সমাধান হতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। বিজ্ঞানীদের দাবি, এই আবিষ্কারটি প্রাচীন চিকিৎসাবিদ্যা ও আধুনিক বিজ্ঞানের মেলবন্ধন ঘটিয়েছে।
৪ দিন আগে
সৌরজগৎকে সাধারণত মানব সভ্যতার অন্যতম স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য কাঠামো হিসেবে দেখা হয়। পৃথিবীতে যাই ঘটুক না কেন, গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট নিয়মে পরিক্রমা করে চলেছে এবং আকাশে একটি সুশৃঙ্খল বিন্যাস তৈরি করছে। তবে বিজ্ঞানীদের মতে, সৌরজগতের অতীত হয়তো এতটা শান্ত ও সুশৃঙ্খল ছিল না।
৮ দিন আগে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) রুশ অংশে নতুন করে এয়ার (বাতাস) লিক বা ছিদ্র শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাঁচ মহাকাশচারীকে একটি মহাকাশযানে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা...
১০ দিন আগে
প্রায় ৫ হাজার ৩০০ বছর আগে মারা যাওয়া বিশ্বের অন্যতম প্রাচীন ও সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত মানব মমি ওৎজি দ্য আইসম্যানের দেহে আজও কিছু অণুজীব সক্রিয় থাকতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। গবেষকদের মতে, তাঁর শরীরে পাওয়া কিছু জীবাণু সম্ভবত মমিটির মতোই প্রাচীন। আবার কিছু জীবাণু বর্তমান সংরক্ষণাগারের
১২ দিন আগে