
কুমিল্লার চৌদ্দগ্রামের সামুকসার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে দিনদুপুরে মাটি কেটে নেওয়ায় সৃষ্টি হয়েছে বিশাল গর্ত। এতে ঝুঁকিতে পড়েছে মহাসড়কের ওই অংশ এবং জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন টাওয়ার। ইতিমধ্যে হেলে পড়েছে কয়েকটি বিদ্যুতের খুঁটি ও একটি টাওয়ার।

লালমনিরহাট জেলার ১০০ কিলোমিটার রেলপথে ১২২টি লেভেল ক্রসিং রয়েছে। এর মধ্যে অনুমোদিত ৯২টি এবং অনুমোদনহীন রয়েছে ৩০টি। কিন্তু অনুমোদিত ক্রসিংগুলোর মধ্যে মাত্র গেটম্যান রয়েছে ৩২টিতে। বাকি ৬০টিতেই কোনো গেটম্যান নেই। ফলে অরক্ষিত এসব স্থানে প্রায় সময়ই দুর্ঘটনা ঘটছে।

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মধ্যপাড়া এলাকায় অবস্থিত একটি সেতু স্থানীয় বাসিন্দাদের জন্য যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় জরাজীর্ণ হয়ে পড়া এই সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।

লিভার বা যকৃৎ আমাদের শরীরের অন্যতম প্রধান অঙ্গ। এটি রক্ত থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে। তবে আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাস লিভারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে এবং দীর্ঘ মেয়াদে লিভার ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। চিকিৎসকদের মতে, অনিয়মিত ও অস্বাস্থ্যকর কিছু অভ্যাস লিভার ক্যানসারের ঝুঁকি...