
ভবিষ্যতে পৃথিবী এক ভয়ংকর রূপ নেবে। এমন এক সময় আসবে, যখন পৃথিবীতে শ্বাস নেওয়া যাবে না। গাছপালা থাকবে না, প্রাণের অস্তিত্বও থাকবে না।
পৃথিবী পরিণত হবে এক শুষ্ক, মৃত গ্রহে। শুনতে বৈজ্ঞানিক কল্পকাহিনি মনে হলেও এই ভয়াবহ চিত্র এঁকেছেন মার্কিন মহাকাশ সংস্থা নাসার বিজ্ঞানীরা।
নাসার নেক্সাস ফর এক্সোপ্ল্যানেট সিস্টেম সায়েন্স (এসইএক্সএসএস) এবং জাপানের তোহো ইউনিভার্সিটির গবেষকেরা জানিয়েছেন, আজ থেকে প্রায় ১০০ কোটি বছর পরে পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন থাকবে না। তখনকার পৃথিবী আর কোনো প্রাণী বা মানুষের বসবাসযোগ্য থাকবে না।
এই ধ্বংসযজ্ঞের নেপথ্যে রয়েছে আমাদের চিরপরিচিত সূর্য। সময়ের সঙ্গে সূর্য আরও উত্তপ্ত হয়ে উঠছে। এর ফলে পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাই-অক্সাইড (CO₂) অণুগুলো ভেঙে পড়বে। অথচ এই কার্বন ডাই অক্সাইডই উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয়। কারণ এটি দিয়েই তাদের ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ হয়।
তাই কার্বন ডাই-অক্সাইড না থাকলে উদ্ভিদ বাঁচবে না। সালোকসংশ্লেষণ থেমে যাবে। ফলে বন্ধ হয়ে যাবে অক্সিজেন উৎপাদন। এই এক ঘটনার মধ্য দিয়েই ধ্বংসের চক্র শুরু হবে। উদ্ভিদ বিলুপ্ত হবে, প্রাণিকুল বিলুপ্ত হবে এবং ধীরে ধীরে পৃথিবী এক শুষ্ক ও বিরান গ্রহে রূপ নেবে।
অক্সিজেনহীন ভবিষ্যৎ, যেখানে টিকবে শুধু ব্যাকটেরিয়া
পৃথিবীর বায়ুমণ্ডল কীভাবে ও কখন অক্সিজেনহীন হয়ে উঠবে তা নিয়ে বড় পরিসরের পরীক্ষা–নিরীক্ষা করেন গবেষক কাজুমি ওজাকি (তোহো ইউনিভার্সিটি) ও ক্রিস্টোফার রেইনহার্ড (জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি)।
তাঁদের হিসাব অনুযায়ী, ১০০ কোটি বছরের মধ্যে পৃথিবী থেকে অক্সিজেন একেবারে উধাও হয়ে যাবে। তখন শুধু টিকে থাকবে কিছু অ্যানারোবিক মাইক্রোঅর্গানিজম। এ ধরনের অণুজীব অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে। সেময় মানুষ, পশু-পাখি, গাছপালা ধ্বংস হয়ে যাবে। এমনকি, ওজোনস্তরও ভেঙে পড়বে। ফলে সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে এসে প্রাণের বিকাশকে আরও অসম্ভব করে তুলবে।
অক্সিজেনের ঘাটতির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলে বাড়বে ‘মিথেন গ্যাসের’ পরিমাণ। মিথেন নিজেই একটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস এবং এটি পরিবেশকে আরও বিষাক্ত করে তুলবে। এই অবস্থায় পৃথিবীর বাতাস শুধু অক্সিজেনহীনই নয়, মানুষের জন্য প্রাণঘাতী হয়ে উঠবে।
এ ঘটনা ১০০ কোটি বছর পরে হলেও তার ইঙ্গিত বা লক্ষণ হয়তো ‘হাজার হাজার বছর’ আগেই দেখা যাবে।
এই গবেষণার সবচেয়ে বড় বার্তা হলো—পৃথিবী ‘চিরকাল বসবাসযোগ্য নয়’। এটি আমাদের শেখায় যে কোনো গ্রহই চিরন্তন নয়, এবং বেঁচে থাকার জন্য যে সূক্ষ্ম ভারসাম্য প্রয়োজন, তা ভঙ্গুর এবং অস্থায়ী।
তাই এ তথ্য শুধু দূর ভবিষ্যতের ভবিষ্যদ্বাণী নয়, বরং আজকের দিনেও আমাদের জন্য একটি বার্তা। আমাদের গ্রহের ওপর দায়িত্বশীলতা, প্রকৃতির প্রতি শ্রদ্ধাবোধ এবং দীর্ঘমেয়াদি পরিবেশ সচেতনতাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপহার হতে পারে।
তথ্যসূত্র: লেরাভি

ফেব্রুয়ারি শেষ হতে আর দুদিন। এ মাসে মহাজাগতিক কিছু ঘটনা ঘটে গেছে। তবে সেসব ঘটনা যদি কেউ প্রত্যক্ষ না করে থাকেন, তাতেও কোনো সমস্যা নেই। মহাকাশ, গ্রহ-নক্ষত্র নিয়ে যাদের আগ্রহ আছে, তাদের জন্য কিছু চমকপ্রদ মহাজাগতিক ঘটনার সাক্ষী হওয়ার সুযোগ নিয়ে আসছে আগামী মার্চ মাস।
৪ দিন আগে
শুষ্ক বাতাস থেকেও পানি সংগ্রহ করতে সক্ষম—এমন নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন নোবেলজয়ী রসায়নবিদ অধ্যাপক ওমর ইয়াগি। হারিকেন বা খরায় যখন পানি সরবরাহব্যবস্থা ভেঙে পড়ে, তখন এই প্রযুক্তি ঝুঁকিপূর্ণ দ্বীপাঞ্চলের মানুষের জন্য জীবনরক্ষাকারী হতে পারে বলে জানিয়েছেন তিনি।
৭ দিন আগে
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের নথিপত্র থেকে এবার সামনে এলো ডিএনএ-র গঠনের সহ-আবিষ্কারক নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসনের নাম। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, এপস্টেইনের নিউইয়র্ক ম্যানশনে তিন তরুণীর সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় রয়েছেন এই বিজ্ঞ
১২ দিন আগে
বাংলাদেশে ভাইরাসবাহিত রহস্যজনক এক রোগের সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। শুরুতে নিপাহ ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব বলে মনে করা হলেও, এটি আসলে আরেকটি নতুন ও সম্ভাব্য প্রাণঘাতী বাদুড়বাহিত ভাইরাসের কারণে হয়েছে। নতুন এক গবেষণায় এমন সতর্কবার্তাই দিয়েছেন বিজ্ঞানীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের....
০৪ ফেব্রুয়ারি ২০২৬