
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচারের প্রশ্নে একবিন্দুও ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া পোস্টে এসব কথা বলেন তিনি।
ফেসবুকে নাহিদ লেখেন, ‘শহীদ শরিফ ওসমান ভাই হত্যার বিচারের প্রশ্নে একবিন্দুও ছাড় দেওয়া হবে না। জাতিসংঘের অধীনে শরিফ ওসমান ভাইয়ের হত্যাকাণ্ড তদন্ত ও বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। এতে ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। আমরা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অত্যন্ত অপেশাদারির পরিচয় দিয়েছেন বলে অভিযোগ করেন নাহিদ। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে তিনি ইনকিলাব মঞ্চের যৌক্তিক সব দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
ফেসবুক পোস্টের সঙ্গে সাভারে ঢাকা-১৯ আসনের নির্বাচনী জনসভায় তাঁর বক্তব্যের একটি ভিডিও যুক্ত করেন নাহিদ। আজ সকালে অনুষ্ঠিত ওই জনসভায় তিনি বলেন, ‘ওসমান হাদির বিচারের প্রশ্নে আমরা একবিন্দু পরিমাণ ছাড় দেব না। আমরা গতকাল (বৃহস্পতিবার) রাত থেকে দেখেছি, যমুনার সামনে ওসমান হাদি ভাইয়ের পরিবার অবস্থান নিয়েছিল বিচারের জন্য। অন্তর্বর্তী সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে না পারা, হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারা এই অন্তর্বর্তী সরকারের অন্যতম ব্যর্থতা হিসেবে ইতিহাসে লেখা থাকবে।’
এদিন বিকেলে সাতারকুল এলাকায় গণসংযোগ করেন নাহিদ। এ সময় তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা আশা করব, সেই দিন নির্বাচন কমিশন এবং প্রশাসন যাতে নিরপেক্ষ ভূমিকা রাখে। যদি নিরপেক্ষ ভূমিকা না রাখে, তাহলে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা থাকবে না। বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। আমরা কেউই সেটা চাই না।’
নাম উল্লেখ না করে বিএনপির দিকে ইঙ্গিত করে নাহিদ বলেন, ‘তারা বলতেছে যে সরকারে আসলে ফ্যামিলি কার্ড দেবে। কিন্তু তারা অলরেডি এখন থেকে এই কার্ডের বিনিময়ে বিভিন্ন খাবার সামগ্রী গোপনে দিচ্ছে, যেটা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন। আপনি কোনো ধরনের বস্তু সামগ্রী দিতে পারেন না। এই টাকার উৎসটা কোথায়, এটাও জনগণ জানতে চায়।’

ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১৩ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই...
১৪ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘ইসরায়েল ইরানকে ধ্বংস করার পাঁয়তারা করছে কেন? তাদের শক্তির উৎস কোথায়? কোথা থেকে তারা মদদ পায়? সারা বিশ্বের মানুষ জানে। তাদের আক্রমণের মাধ্যমে মনে হয় সেই আদিম যুগের সেই কথা—‘জোর যার মুল্লুক তার’। এখন এটা আদিম যুগ না। জোর যার মুল্লুক বলে আপনি
১৭ ঘণ্টা আগে