
অবশেষে ঢাকা এসে পৌছালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছরের অপেক্ষার পর পা রাখলেন দেশের মাটিতে। বৃহস্পতিবার সকাল ১১ টা ৩৯ মিনিটে তাঁকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে সকাল ১০ টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে উড়োজাহাজটি। সেখান থেকে অবশেষে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে উড়োজাহাজটি।
বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বিমানবন্দর থেকে লাল-সবুজ রঙের বিশেষ একটি বাহনে করে রাজধানীর ৩০০ ফুটের সংবর্ধনা মঞ্চে যাবেন তারেক রহমান।
সংবর্ধনা মঞ্চ ঘিরে এরই মধ্যে পূর্বাচল ও এর আশেপাশের এলাকা জনারণ্যে পরিণত হয়েছে। যদিও খুব কম সময়ের জন্য এখানে অবস্থান করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন এখানে তারেক রহমান ছাড়া আর কোন দ্বিতীয় বক্তা থাকবে না।
সেখানকার আনুষ্ঠানিকতা শেষ করেই অসুস্থ মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। এরপর গুলশানের বাসায় ফেরার কথা রয়েছে তাঁর।

এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় ‘সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি’ এবং ‘জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে।
৯ মিনিট আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১৪ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১৬ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই...
১৬ ঘণ্টা আগে