
পিআর পদ্ধতি ছাড়া আগামী জাতীয় নির্বাচন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেছেন, ‘পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে। পিআর পদ্ধতি ছাড়া আগামী জাতীয় নির্বাচন জনগণ মেনে নেবে না। যারা এখনও রাষ্ট্রীয় সংস্কারে গড়িমসি করছেন তাদেরও জনগণ ছেড়ে দেবে না।’
আজ সোমবার বিকেলে রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন রেল গেইট সংলগ্ন বিক্রমপুর প্লাজা শপিং মলের সামনের মেইন সড়কে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে একথা বলেন চরমোনাইর পীর রেজাউল করীম।
রেজাউল করীম আরও বলেন, গত স্বৈরাচার সরকারের আমলে হাজারো মানুষ গুম, খুনের শিকার হয়েছেন। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। ওই সরকারের যাঁরা এসব অপরাধে যুক্ত ছিলেন, তাঁদের বিচার দৃশ্যমান করতে হবে। এর পাশাপাশি মৌলিক সংস্কার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কার, প্রশাসনে সংস্কার, নির্বাচন কমিশনে সংস্কার এবং যেখানে প্রয়োজন, সেখানে প্রয়োজনীয় সংস্কার শেষে পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে। যারা এখনও রাষ্ট্রীয় সংস্কারে গড়িমসি করছেন তাদের জনগণ ছেড়ে দেবে না।
তাই নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং পিলখানা হত্যা, শাপলা চত্বর হত্যা সনদে অন্তর্ভুক্ত করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ স্বৈরাচার, ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
এ সময় অনুষ্ঠানে অংশ নিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পওয়ার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি দলের কাছে মাথা নত করে আছে। এজন্য কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। দেশের বেশিভাগ জনগন পিআর চায়, তাই পিআর পদ্ধতিতে নির্বাচন না দিলে দেশবাসীকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা আহমেদ, ডাক্তার মো. শহিদুল ইসলাম কেন্দ্রীয় সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৮ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
২০ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১ দিন আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে