
আমি এখনো বেঁচে আছি। আপনাদের সামনে কথা বলছি মহান রাব্বুল আলামিনের পরে, আমার বাবা-মার জন্ম দেওয়ার পরে সাংবাদিকরাই আমাকে দ্বিতীয়বারের মতো জন্ম দিয়েছেন।
আজ মঙ্গলবার সাংবাদিক ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত ইফতার পার্টিতে এমন মন্তব্য করেন জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবিদার বিদিশা। উত্তরা তিন নম্বর সেক্টরের হোয়াইট হলে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টি এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদিশা বলেন, ‘২০০৫ সালে বিএনপি-জামায়াত যখন আমাকে ধরে জেলে পাঠায়, জেল জুলুম অত্যাচার করে। আমাকে রিমান্ডে নিয়ে ইলেকট্রিক শক ও বিবস্ত্র করে অত্যাচার করেছিল। এসবের কারণ হচ্ছে এই মহাজোট যেন হয় এবং মহাজোটের সঙ্গে যেন হুসেইন মুহম্মদ এরশাদ থাকেন সেই প্রক্রিয়ার সঙ্গে আমি ছিলাম। এটাই ছিল আমার দোষ।’
এরশাদের সাবেক স্ত্রী আরও বলেন, ‘এই নির্যাতিত রমণী, নির্যাতিত মা একদিন ঘুরে দাঁড়াবে। জেল থেকে বের হওয়ার পর আমি পদে পদে শুধু যুদ্ধই করেছি। একের পর এক আমার নামে মামলা দেওয়া হয়েছে। লড়তে লড়তে কখন যে আমার জীবন থেকে ১৪টি বছর চলে গেছে তা আমি নিজেও জানি না। টেরও পাইনি।’
বিদিশা বলেন, ‘আমার লড়াই কিন্তু শেষ হয়নি। আমার লড়াই চলছেই। আমার জন্মই হয়েছে শুধু দেওয়ার জন্য। নেওয়ার জন্য নয়। আমি কোনো কিছু ভাঙতে আসিনি, গড়তে এসেছি।’
মিডিয়াই শক্তি উল্লেখ করে বিদিশা বলেন, ‘উপর আল্লার দয়ায়, জনগণের দোয়ায় আমার ও আমার সন্তানের ওপর দিয়ে যত বিপদ আপদ গেছে, মিডিয়াকে কখনো ফোন দেওয়া লাগে নাই। তাঁরাই দৌড়ে এসেছেন, পাশে দাঁড়িয়েছেন।’
ইফতার পার্টিতে জাতীয় পার্টির একাংশের কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন পার্টির দপ্তর সম্পাদক নাফিজ মাহবুব। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির আইন ও রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট কাজী রুবায়েত হাসান, পার্টির যুগ্ম মহাসচিব কর্নেল (অব.) শাহজাহান সিরাজসহ প্রমুখ।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৭ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৯ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১ দিন আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে